'প্রেমপত্র' লিখে দিচ্ছে ChatGPT-! valentine's day-এর আগে সামনে এল বিশেষ রিপোর্ট
অনেকেই বলেন, প্রেমপত্র লেখার দিন চলে গিয়েছে। তবু কেউ কেউ এখনও সেই পুরনো রীতি মেনে ভালবাসা প্রকাশ করতে পছন্দ করেন। তবে অনভ্যাস চেপে ধরেছে আজকাল। চিঠি লিখে প্রিয় বন্ধুর মন জয় করতে প্রযুক্তির সাহায্যও এখনও নিয়ে থাকেন অনেকে।
অনেকেই বলেন, প্রেমপত্র লেখার দিন চলে গিয়েছে। তবু কেউ কেউ এখনও সেই পুরনো রীতি মেনে ভালবাসা প্রকাশ করতে পছন্দ করেন। তবে অনভ্যাস চেপে ধরেছে আজকাল। চিঠি লিখে প্রিয় বন্ধুর মন জয় করতে প্রযুক্তির সাহায্যও এখনও নিয়ে থাকেন অনেকে। কিন্তু নিজে হাতে লিখলেন নাকি প্রযুক্তির সাহায্য নিলেন? সেটা আপনার সঙ্গী বুঝে ফেলবে না তো?

সম্প্রতি McAfee নামক সংস্থার তরফে একটি সমীক্ষা করা হয়েছে, আর সেই সমীক্ষায় উঠে এসেছে আসল না নকল চিঠির মধ্যে ফারাক বুঝতে পারেন না বেশিরভাগ ভারতীয়। ChatGPT নামে এক আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে লেখা চিঠি আর হাতে লেখা চিঠির মধ্যে নাকি তফাৎ করতে পারেন না অন্তত ৭৮ শতাংশ ভারতীয়। গত বৃহস্পতিবারই সামনে এসেছে সেই সমীক্ষার রিপোর্ট।
সমীক্ষায় জানা গিয়েছে, এবারের ভ্যালেন্টাইনস ডে-তে ৬২ শতাংশ ভারতীয়ই পরিকল্পনা করেছেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে চিঠি লেখার। ৭৩ শতাংশ মানুষ ডেটিং প্রোফাইল বানাতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সাহায্য নিচ্ছেন।
McAfee-র মডার্ন লাভ রিসার্চ রিপোর্ট অনুযায়ী, দেখা গিয়েছে, আসল ও নকল চিঠি না জানলে বুঝতে পারছেন না কেউ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের মোট ৯ টি দেশের ৫০০০ হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে।
McAfee সংস্থার কর্ণধার স্টিভ গ্রোবম্যান জানিয়েছেন, ChatGPT র মতো টুলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। গ্রোবম্যান বলেন, যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ভাল প্রভাব রয়েছে, তবে কোনও কোনও ক্ষেত্রে সাইবার ক্রাইমের সম্ভাবনাও রয়ে যায়।
তিনি আরও জানিয়েছেন, নিজের সঙ্গীর সঙ্গে কথা বলার সময় মানুষ দুর্বল হয়ে যান সহজেই। সেই সময়েই সাইবার অপরাধের শিকার হয়ে থাকতে পারেন যে কেউ। তাই ব্যক্তিগত তথ্য যাতে বাইরে না চলে যায়, সে ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। অনেকেই জানিয়েছেন, তাঁরা নানা রকম প্রতারণার শিকার হয়েছেন। অনলাইন নেই এমন কারও ছদ্মবেশে প্রতারকেরা কথা বলে থাকেন অনেক সময়। আর সেই ফাঁদে পা দিলেই বিপদ। খোয়া যেতে পারে সর্বস্ব।
এছাড়া বহু মানুষ, সোশ্যাল মিডিয়ায় অপরিচিত মানুষের সঙ্গে কথা বলেন। প্রায় ৮৯ শতাংশ ভারতীয় এমন করে থাকেন। এমন অপরিচিতের সঙ্গে কথোপকথন হয় ফেসবুকের মাধ্যমে ৫১ শতাংশ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৫৯ শতাংশ ও ইন্সটাগ্রামের মাধ্যমে ৬৪ শতাংশ। প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি বলে মনে করছে ওই সংস্থা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications