দিল্লির হিংসায় মৃতদের মধ্যে বেশিরভাগেরই বয়স কম, রয়েছে দুজন নাবালকও

দিল্লির জিটিবি হাসপাতালের তথ্য অনুসারে, গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গায় মারা যাওয়া প্রায় ৪০ শতাংশ মানুষের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে ছিল এবং দু'জন নাবালিক ছিলেন।

মৃতদের মধ্যে অদিকাংশেরই বয়স ৩০-র নীচে

মৃতদের মধ্যে অদিকাংশেরই বয়স ৩০-র নীচে

হিসংসার সময় বেশিরভাগ আহতকেই দিল্লির দিলশাদ গার্ডেনের জিটিবি হাসপাতালে আনা হয়েছিল বলে জানা যায়। ওই এলাকাতেই এই হিংসা-হানাহানি তার সর্বোচ্চ রূপ নেয় বলে জানা যাচ্ছে। জিটিবি হাসপাতাল ও আশেপাশের আরও দু-একটি হাসপাতল থেকে তথ্য সংগ্রহ করে দেখা যাচ্ছে মৃতদের মধ্যে বেশির ভাগেরই বয়স ৩০শের নীচে।

মোট ২৮৮ জনের চিকিত্সা হয় ওই হাসপাতালে

মোট ২৮৮ জনের চিকিত্সা হয় ওই হাসপাতালে

সূত্রের খবর, দাঙ্গায় নিহত ৪৪ জনের মধ্যে অনেককেই মৃত অবস্থায় জিটিবি হাসপাতালে আনা হয় বা সেখানে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন অনেকে মারা যান। পাশাপাশি দাঙ্গায় আহতদের মধ্যে প্রায় ২৮৮ জনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নতুন তথ্য উঠে আসে জিটিবি হাসপাতালের তথ্য থেকে

নতুন তথ্য উঠে আসে জিটিবি হাসপাতালের তথ্য থেকে

হাসপাতালের সংকলিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৪৪ জন নিহতদের মধ্যে ১৮ জনের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। আটজনের বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে। ৩৫ থেকে ৩৯ বছরের মধ্যে আছেন তিন জন এবং পাঁচ জন ৪০ থেকে ৪৯ বছরের মধ্যে ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+