দৈনিক করোনা সংক্রমণে বড় অংশের আক্রান্তের খোঁজ উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গেই
দৈনিক করোনা সংক্রমণে বড় অংশের আক্রান্তের খোঁজ উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গেই
করোনা ঢেউয়ে ইতিমধ্যে জেরবার হয়েছে ভারতবর্ষ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। দেশে প্রতিদিন লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের পর এই তালিকায় উদ্বেগ বাড়াচ্ছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহার। মহারাষ্ট্র ও তামিলনাড়ু ছাড়াও দৈনক আক্রান্তের সংখ্যায় অধিকাংশই থাকছে এই তিনরাজ্য থেকে।

উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লক্ষ, আসামেও সংখ্যাটা প্রায় ৬৮,০০০ ছুঁয়েছে। বিহার সহ উক্ত তিনরাজ্যে আক্রান্তের হার বৃদ্ধি প্রায় ৪% হলেও ভারতে বৃদ্ধির হার ২.৮%। জুলাইয়ের শুরু থেকেই বিহার, আসাম ও উত্তরপ্রদেশে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা প্রায় ২,২০০ ছুঁলেও বিহারে মারা গেছেন ৪৭৪ জন ও আসামে মারা গেছেন ১৬১ জন।
করোনার তৃতীয় পর্যায়ে সংক্রমণেও ওড়িশা, কেরালার পর পাঞ্জাবেও আক্রান্তের সংখ্যায় জোয়ার দেখা গেছে। ওড়িশায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০। এই রাজ্যের গঞ্জাম ও খুরদা জেলায় অভিবাসী শ্রমিকদের আনাগোনার জেরে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। করোনা ছড়ানোর প্রথম তিনমাসে লাগাম দিতে পারলেও বর্তমানে কেরালায় আক্রান্তের সংখ্যা একলাফে ৪০,০০০ পেরিয়েছে। অন্যদিকে পাঞ্জাবে গত সপ্তাহে ৭,০০০ জন নতুন করে আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৭,০০০।












Click it and Unblock the Notifications