Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বচ্ছ ভারত অভিযানের ৪ বছর পরেও অবস্থা তথৈবচ! বেশিরভাগ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেই শৌচাগার

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন গোটা গেছে। ৯.৫ কোটি শৌচালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন গোটা দেশ জুড়ে। ৯.৫ কোটি শৌচালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু প্রদীপের তলার অন্ধকারের মতে এখনও ৩৮ শতাংশ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র কর্মীদের জন্য নেই কোনও শৌচাগার।

স্বচ্ছ ভারত অভিযান

স্বচ্ছ ভারত অভিযান

প্রথমবার ক্ষমতায় আসার পরেই গোটা দেশে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। েই জোয়ারে ভেসেছিল গোটা দেশে। গ্রামে গ্রামে শৌচাগার তৈরির জন্য সরকার আর্থিক সাহায্য পর্যন্ত করেছিল। প্রচার থেকে শুরু করে নির্মান কোনও দিক থেকেই স্বচ্ছতার অভিযানে কোনও কসুর করেননি নরেন্দ্র মোদী।

গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেই শৌচাগার

গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেই শৌচাগার

স্বচ্ছভারত অভিযান ঘোষণা করার চার বছর হয়ে গিয়েছে। একাধিক গ্রামাঞ্চলে শৌচাগার তৈরি হয়েছে। সেলুলয়েডে এই নিয়ে ছবি পর্যন্ত তৈরি হয়েছে। কিন্তু তার পরেও দেশের ৩৮ শতাংশ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের জন্য নেই কোনও শৌচাগার। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন লিখিত উত্তরে একথা জানান লোকসভা অধিবেশনে।

১০ রাজ্যের করুণ দশা

১০ রাজ্যের করুণ দশা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন লোকসভায় লিখিত বিবৃতিতে জানিয়েছেন ১০ টি রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের জন্য নেই শৌচাগার। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়াও রাজস্থান, গুজরাট, তেলঙ্গানা, মধ্য প্রদেশ। এই তালিকায় রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের ৬০ শতাংশ উপ স্বাস্থ্যকেন্দ্র, ১৮ শতাংশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং১২ শতাংশ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের জন্য কোনও শৌচাগার নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+