পিরিয়ড-এর সময় স্যানিটারি ন্য়াপকিনের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য এনএফএইচএস রিপোর্টে

দেশের প্রায় ৬২ শতাংশ কম বয়সী মহিলাই পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের জায়গায় 'কাপড়' ব্যবহার করেন। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ন্যশনাল ফ্যামিলি হেল্থ সার্ভেতে।

দেশের প্রায় ৬২ শতাংশ কম বয়সী মহিলাই পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের জায়গায় 'কাপড়' ব্যবহার করেন। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ন্যশনাল ফ্যামিলি হেল্থ সার্ভেতে। ভারতের মত একটি স্বাধীন দেশে মহিলা স্বাস্থ্য সম্পর্কে এতবড় অবহেলার খবর রীতিমত লজ্জায় ফেলার সামিল। ২০১৫-১৬ সালের সমীক্ষার ভিত্তিতে তৈরি হওয়া রিপোর্টে দেখা গিয়েছে বিহারের ৮২ শতাংশ মহিলা এখনও কাপড়ের ওপর নির্ভর করেন পিরিয়ড চলাকালীন সময়ে।

পিরিয়ড-এর সময় স্যানিটারি ন্য়াপকিনের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য এনএফএইচএস রিপোর্টে

ফলে মহিলা স্বাস্থ্য সচেতনতায় স্পষ্টতই বিহার যে অনেকটাই পিছিয়ে তা বোঝা যাচ্ছে। সমীক্ষায় ১৫ থেকে ২৪ বছরর মহিলাদের ধরা হয়েছিল। সমীক্ষায় দেখা গিয়েছে , বিহার ছাড়াও ছত্তিশগড়, উত্তর প্রদেশে প্রায় ৮১ শতাংশ মহিলা পিরিয়ডের সময় কাপড় ব্যবহার করেন। রিপোর্টে দেখা গিয়েছে ৪২ শতাংশ মহিলা ব্র্যান্ডেড স্যানিটারি ন্য়াপকিন ব্য়বহার করেন। আর ১৬ শতাংশ মহিলা স্থানীয় সংস্থা প্রস্তুত ন্যাপকিন ব্যবহার করেন। গ্রামের দিকে মহিলাদের সংখ্য়া অনেক বেশি যাঁরা কাপড় ব্যবহার করে থাকেন।

পিরিয়ড-এর সময় স্যানিটারি ন্য়াপকিনের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য এনএফএইচএস রিপোর্টে

রিপোর্টে বলা হয়েছে, মহিলা স্বাস্থ্য সচেতনতার সঙ্গে সরাসরি যোগ রয়েছে সম্পত্তি ও শিক্ষার। মহিলারা ।ত বেশি শিক্ষিত হবেন ,তাঁদের ততটাই বেশি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও মহিলা স্বাস্থ্য সচেতনা ও সতর্কতা ছাড়ানোর নিরিখে এগিয়ে রয়েছে মিজোরাম, তামিলনাড়ু, কেরল, গোয়া সিকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+