বাজেট নিয়ে বৈঠকে নেই অর্থমন্ত্রী! এবারের বাজেট হতে যাচ্ছে পুঁজিপতিদের, মোদীকে আক্রমণ রাহুলের

এবারের বাজেট হতে যাচ্ছে পুঁজিপতিদের। শুক্রবার এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ বাজেট নিয়ে মোদী বৈঠক করেছেন পুঁজিপতি বন্ধুদের সঙ্গে।

এবারের বাজেট হতে যাচ্ছে পুঁজিপতিদের। শুক্রবার এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ বাজেট নিয়ে মোদী বৈঠক করেছেন পুঁজিপতি বন্ধুদের সঙ্গে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বৈঠকে ছিলেন না। তা নিয়েও উঠেছে প্রশ্ন।

সম্ভাব্য বাজেট নিয়ে মোদীকে আক্রমণ রাহুলের

সম্ভাব্য বাজেট নিয়ে রাহুল গান্ধী এদিন আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে প্রাকবাজেট বৈঠক করেছেন। সেই বৈঠককেই পুঁজিপতিদের সঙ্গে বৈঠক বলে কটাক্ষ করেছেন রাহুল। কটাক্ষ করে তিনি বলেছেন, বাজেট নিয়ে কৃষক, ছাত্র, যুব, মহিলা, সরকারি কর্মী, ছোট ব্যবসায়ী কিংবা মধ্যবিত্ত করদাতাদের সঙ্গে কোনও আলোচনা করেননি।

 নজির গড়েছেন মোদী

নজির গড়েছেন মোদী

সাধারণভাবে বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে শিল্পপতিদের বৈঠক হয়ে থাকে। কিন্তু মোদীর সঙ্গে শিল্পপতিদের বৈঠক এবারও প্রথম। কেননা গত কয়েকবছরে তা হয়নি।

বৈঠকে ছিলেন একজন সরকারি আধিকারিক

বৈঠকে ছিলেন একজন সরকারি আধিকারিক

প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে ছিলেন কেবলমাত্র একজন সরকারি আধিকারিক। তবে শিল্পপতিদের অনেকেই এই বৈঠককে স্বাগত জানিয়েছেন। মুক্ত মত বিনিময় হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন অর্থনীতিবিদ, প্রাইভেট ইক্যুইটি এবং বেঞ্চার ক্যাপিটালিস্টদের সঙ্গে। ছিলেনন বিজনেস হেডরাও।

বৈঠকে ছিলেন না অর্থমন্ত্রী

উল্লেখ করা যেতে পারে বাজেট নিয়ে প্রধানমন্ত্রী দু-দুটি বৈঠক করলেও, সেই বৈঠকে ছিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+