Most Expensive City In India: ভারতের ব্যয়বহুল শহর! এখানে থাকতে কত খরচ জানেন?
Most Expensive City In India: ব্যবসা বাণিজ্য হোক কিংবা বিভিন্ন রঙিন পেশার হাতছানি, সব ক্ষেত্রেই সবার আগে আসে মুম্বইয়ের নাম। তাই এই শহরের অপর নাম বাণিজ্য নগরী বা মায়ানগরী। ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলিরও অন্যতম মুম্বই।
এই শহরের জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ। নাভি মুম্বই ও থানে সহ মুম্বই বিশ্বের সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চলগুলির অন্যতমও বটে। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহর দেশের অন্যতম সমুদ্র বন্দর। ২০০৯ সালের তথ্য অনুযায়ী, এই শহর আলফা বিশ্ব নগরী হিসেবে ঘোষিত হয়েছে।

মহারাষ্ট্রের রাজধানী তথা দেশের অন্যতম বৃহৎ মহানগর কিন্তু কোনও নির্দিষ্ট একটি ভূখণ্ড নয়। বরং সাতটি দ্বীপকে কেন্দ্র করে আধুনিক মুম্বই মহানগরী গড়ে উঠেছে। ভারতের বাণিজ্য ও বিনোদনের অন্যতম কেন্দ্র। দেশের ৫ শতাংশ জিডিপি এই শহর থেকেই আসে। এছাড়া ভারতীয় অর্থনীতির ২৫ শতাংশ শিল্প উৎপাদন, ৪০ শতাংশ সমুদ্ রবাণিজ্য ও ৭০ শতাংশ পুঁজি লেনদেন হয় মুম্বইতেই।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ ইত্যাদি গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থা এবং বিভিন্ন ভারতীয় কোম্পানি ও বহুজাতিক সংস্থার প্রধান কার্যালয় এই শহরেই অবস্থিত। বরাবরই এই শহরের জীবনযাত্রা নজর কাড়ে দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের। সম্প্রতি যে তথ্য প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এই মুম্বই হল ভারতের সবথেকে ব্যয়বহুল শহর। কেউ কেউ বলেন, আকাশের চাঁদ পাওয়া যাও বা সোজা কিন্তু মুম্বইতে থাকার জায়গা পাওয়া তার থেকেও কঠিন।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম ভারতের অন্যান্য জায়গার তুলনায় খুব একটা বেশি না হলেও মুম্বইতে সবথেকে ব্যয়বহুল হল থাকার জায়গা। সমীক্ষা বলছে, ভারতের সবচেয়ে ব্যয়বহুল রিয়েল এস্টেটের বাজার বাণিজ্য নগরী মুম্বই। এই শহরে বাড়ি কেনার সমান মাসিক কিস্তি বা ইএমআই-এর হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই।
২০২৩-এ সেই হার বেড়ে হয়েছে ৫৫ শতাংশ, যা ২০২১ সালেই ছিল ৫১ শতাংশ। সে ক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে ইএমআই খসবে ৪ শতাংশ বেশি। এদিকে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২২ সালের জানুয়ারি মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে, ফলে মুম্বইতে এখন কোনও সম্পত্তি কেনার ক্ষেত্রে গুনতে হচ্ছে বাড়তি টাকা।












Click it and Unblock the Notifications