বিবাদ জমি নিয়ে, নমাজ ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিনা তা নিয়ে নয়! কী বলছে সুপ্রিম কোর্ট

অযোধ্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে ২৯ সেপ্টেম্বর। তার আগে এদিন শীর্ষ আদালত অন্য একটি রায়ে জানিয়ে দিল, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না।

অযোধ্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে ২৯ সেপ্টেম্বর। তার আগে এদিন শীর্ষ আদালত অন্য একটি রায়ে জানিয়ে দিল, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না। ২- ১ ব্যবধানে তিন বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নিল। তবে ঘটনা হল, এদিনের রায়ে আদালত মসজিদে নমাজ পড়া আবশ্যিক নয় বলে যে আগের রায় দান ছিল, সেটাকেই না বদলে রেখে দিয়েছে।

বিবাদ জমি নিয়ে, নমাজ ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিনা তা নিয়ে নয়

কারণ এই মামলাটি আসলে মসজিদের জমি নিয়ে। নমাজের সঙ্গে ইসলামের যোগ নিয়ে নয়। জমি অধিগ্রহণের প্রশ্নে আগেই আদালত জানিয়ে দিয়েছে, নমাজ ইসলামের অপরিহার্য অংশ তবে মসজিদ নয়। ফলে সরকার প্রয়োজনে মসজিদের জমি অধিগ্রহণ করতেই পারে। শুধু মসজিদ নয়, মন্দির ও চার্চের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এদিনের রায়ে মুখ্য বিচারপতি দীপক মিশ্রর পাশাপাশি বিচারপতি অশোক ভূষণ এই বিষয়ে সহমত পোষণ করেন। তবে বিচারপতি আজিজ দ্বিমত পোষণ করেন। তা সাংবিধানিক বেঞ্চে ঠেলতে চান।

১৯৯৪ সালে ইসলাম ফারুকি মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ে বলা হয়, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। এই মামলায় অযোধ্যার বিতর্কিত জমিতে সরকারি অধিগ্রহণের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা হয়। তাতে বলা হয়, সরকার কোনওভাবেই মসজিদে জায়গা নিতে পারে না।

এই প্রসঙ্গে, শীর্ষ আদালত আগের রায়কেই রেখে গিয়েছে। বারবার এটা স্পষ্ট করা হয়েছে, এই মামলা জমি অধিগ্রহণ সংক্রান্ত। সরকার চাইলে জমি অধিগ্রহণ করতেই পারে।

আদালত অযোধ্যার মূল মামলার শুনানি আগামী ২৯ অক্টোবর থেকে শুরু করবে। সেখানেও তিন সদস্যের বিচারপতির বেঞ্চই মামলা শুনবেন। তবে মুখ্য বিচারপতি সেইসময়ে বদলে যাবেন। কারণ ২ অক্টোবর অবসর নিচ্ছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+