সব ধর্মের জন্যই খোলা মসজিদ! নবাব-গড়ে খুশি স্থানীয়রা
একটি মসজিদকেই পরিবর্তিত করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। যেখানে সব ধর্মের মানুষের চিকিৎসা শুরু করা হয়েছে। ঘটনাটি হায়দরাবাদের।
একটি মসজিদকেই পরিবর্তিত করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। যেখানে সব ধর্মের মানুষের চিকিৎসা শুরু করা হয়েছে। ঘটনাটি হায়দরাবাদের।

মসজিদ-ই-ইসহাক মসজিদ
মসজিদ-ই-ইসহাক মসজিদ থেকে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। পার্শ্ববর্তী এলাকার বস্তিবাসীদের কাচে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

নেই ধর্মের ভেদাভেদ
স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে কোনও ধর্মের ভেদাভেদ রাখা হয়নি সেখানে। তবে কাজে সাহায্য করছে একটি স্বেচ্ছ্বাসেবী সংগঠন, নাম হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন।

বস্তিবাসীদের কাছে সুবিধা
স্বেচ্ছ্বাসেবী সংস্থার ম্যানেজিং ট্রাস্টি মুজতবা আনসারি জানিয়েছেন, কাজ শুরু করার আগে, তারা নির্দিষ্টভাবে এই জায়গাটিকেই বেছে নিয়েছিলেন। কেননা তারা বস্তিবাসীদের মনে থেকে যেতে চান। আর গরিবদের কাছে সবথেকে বেশি সুবিধা পৌঁছে দেওয়া যায়।
|
দেড় লক্ষ মানুষকে সুবিধা
মুজতবা আনসারি জানিয়েছেন, মসজিদটিকে ঘিরে প্রায় নটি বস্তি এলাকা রয়েছে। জনসংখ্যা প্রায় দেড়লক্ষ। যাঁরা সরকারি চিকিৎসা কেন্দ্রে যেতে পারেন না, কিংবা পৌঁছতে পারেন নি, তাদের জন্য এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই কাজে তাঁরা সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন স্বেচ্ছ্বাসেবী সংস্থার ওই কর্তা। দিনে ৪০ থেকে ৫০ জন তাদের পরিষেবা নেন বলে জানিয়েছেন তিনি।
পরিস্থিতি অনুযায়ী, শারীরিকভাবে অসুস্থ গরিব মানুষদের বাড়ি পৌঁছনোর বন্দোবস্তও করা হয় বলে জানিয়েছেন ওই কর্তা।
গত ১৩ বছর ধরে স্বাস্থ্য ক্ষেত্রে তারা কাজ করছেন। প্রায় ৩০ টি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করেন। পরিস্থিতি অনুযায়ী বস্তিবাসী হাসপাতালে পাঠানোর বন্দোবস্তও করা হয়।












Click it and Unblock the Notifications