যারা বেকসুরদের খুন করে তাদের রক্ষা করার চেষ্টা করেছেন সুহাগ, ভি কে সিংয়ের মন্তব্যে বিতর্ক চরমে

আর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যই উস্কে দিয়েছে বিতর্ক। লোকসভা নির্বাচনের চূড়ান্তে ফল ঘোষণার মাত্র ৩ দিন আগেই বিদায় বেলায় ইউপিএ সরকার লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগকে পরবর্তী সেনাপ্রধান নিয়োগের আর্জিতে সম্মতি জানিয়ে দিয়ে যায়। বর্তমান ভারপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংয়ের এই দায়িত্বপালনের মেয়াদ শেষ হবে ৩১ জুলাই। তারপরই অগাস্টের শেষের দিকে দায়িত্ব নেওয়ার কথা সুহাগের। (আরও পড়ুন)
গত মাসেই দায়িত্ব গ্রহণ করে প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছিলেন ইউপিএ সরকারের প্রস্তাবিত নামে কোনও আপত্তি নেই বিজেপির। কিন্তু সুহাগকে নিয়ে আর এক কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য কিছুটা হলেও বিড়াম্বনায় ফেলেছে বিজেপি সরকারকে।
এই প্রসঙ্গে জেনারেল ভিকে সিংয়ের ইস্তফাও দাবি করেছে কংগ্রেস। তবে, প্রতিরক্ষা মন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, সরকারের দিক থেকে বলতে গেলে, লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগের সেনা প্রধান হিসাবে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত। এবং সরকার এই সিদ্ধান্তের পক্ষেই রয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে কোনও মন্তব্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উঠুক সরকার তা চায় না।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>If unit kills innocents,does dacoity and then head of organization tries to protect them, should he not be blamed?Criminals should go free!!</p>— Vijay Kumar Singh (@Gen_VKSingh) <a href="https://twitter.com/Gen_VKSingh/statuses/476377064417656832">June 10, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রবীন কংগ্রেস নেতা আনন্দ শর্মা কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিংয়ের এই সব টুইটগুলির কড়া সমালোচনা করেন, এবং বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় মন্ত্রীর এধরণের মন্তব্য কখনওই কাম্য নয়।
সুহাগের নিয়োগের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন জেনারেল রবি দাস্তানে৷ একটি সেনা অভিযান মুখ থুবড়ে পড়ায় তৎকালীন সেনা প্রধান ভিকে সিং সুহাগের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়৷ এর জেরে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ হলফনামায় এনডিএ সরকার জানায়, সুহাগের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত ছিল পক্ষপাতদুষ্ট। কেন্দ্রীয় সরকারের এই হলফনামার ভিত্তিতেই সরব হয়েছেন বিরোধীরা। এবং ভিকে সিংয়ের ইস্তফার দাবি তুলেছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications