কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে কোভিড পজিটিভ, বাড়িতেই আইসোলেশনে
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে কোভিড পজিটিভ, বাড়িতেই আইসোলেশনে
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি জানিয়েছেন তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। অশ্বিনী চৌবে টুইট করে এই খবর সকলকে জানান।

তিনি টুইটে জানিয়েছেন যে তাঁর শরীরে উপসর্গ দেখা দেওয়ার পর তিনি করোনা টেস্ট করান এবং গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। চৌবে বলেন, 'করোনা ভাইরাসের উপসর্গ দেখার পর আমি টেস্ট করিয়ে নিই এবং তা পজিটিভ আসে। আমার স্বাস্থ্য ভালো আছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি সব নির্দেশিকা অনুসরণ করছি বাড়িতে আইসোলেট থাকা অবস্থায়। আমার সংস্পর্শে আসা সকলকে আমি অনুরোধ করব তাঁরাও যেন আইসোলেশনে থাকেন এবং টেস্ট করিয়ে নেন।’ এর আগেও বহু কেন্দ্রীয় মন্ত্রী–সচিব করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্ত হয়ে দেরাদুনের হাসপাতালে ভর্তি আছেন।
দেশে এখনও করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রতিদিনই দৈনিক নতুন কেস সামনে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ২০ হাজারের বেশি করোনা কেস রিপোর্ট হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। তবে খুশির খবর একদিনে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ২১,১৩১ জন। দেশে মোট ৯৮ লক্ষ জন সুস্থ হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications