নিয়ন্ত্রণ রেখায় আইইডি বিস্ফোরণ! নিহত মেজরের দেহ পৌঁছল বাড়িতে
জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণে নিহত মেজর শশীধরণ ভি নায়ারের দেহ নিয়ে যাওয়া হল পুনের খাদাকওয়াসলার বাড়িতে।
জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণে নিহত মেজর শশীধরণ ভি নায়ারের দেহ নিয়ে যাওয়া হল পুনের খাদাকওয়াসলার বাড়িতে। শুক্রবার রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনাবাহিনীর মেজর ভি নায়ারের। সঙ্গে এক জওয়ানেরও মৃত্যু হয়।

সূত্রের খবর অনুযায়ী, নিয়ন্ত্রণ রেখায় পায়ে হাঁটা রাস্তায় এই বিস্ফোরক রাখা ছিল। নৌসেরার লাম বেল্ট সীমান্তে টহল দেওয়ার সময় বিস্ফোরণে মেজর নায়ার এবং এক জওয়ান আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
সীমান্তে টহলদারি দলকে লক্ষ্য করেই সেই আইইডি রাখা হয়েছিল। সীমান্তে টহলদারিতে থাকা সেনাবাহিনীকে আইইডি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications