Vande Bharat Express: খালি ছুটছে বন্দে ভারত, আসন ভরাতে হিমশিম! কারণ খুঁজছে ভারতীয় রেল

Vande Bharat Express: দেশের একাধিক রুটে অন্তত ৬০ টি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে। যাত্রীদের অন্যতম ভরসার এই ট্রেন। কিন্তু 22490 মেরঠ-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় রেলের। গত ১লা সেপ্টেম্বর এই ট্রেনের উদ্বোধন হয়।

অন্যদিকে চিন্তা রয়েছে 22545 লখনউ-দেহরাদুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়েও। গত ২৬ মে থেকে এই ট্রেনটি চলছে। এই দুটি ট্রেনই বেরেলি হয়ে চলে।

vande bharat

তবে মেরঠ-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express) উদ্বোধনের পর থেকে অর্ধেকেরও বেশি খালি আসন নিয়ে যাত্রা করছে। মোট ৬০ টি ট্রেনের মধ্যে ১৭ টি ট্রেনে মাত্র সাত শতাংশ আসন বুক হচ্ছে। শুধু তাই নয়, লখনউ-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কার ক্লাসের ৪৭৪টি আসনের মধ্যে গড়ে ৮৮.৪ শতাংশ আসন বুকিং হচ্ছে মাত্র। প্রায় ৫৫ টি আসন খালি রেখেই যাত্রা করা হচ্ছে। মিরাট-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র ৩৪ শতাংশ আসন বুক হচ্ছে।

আর সেটাই চিন্তা বাড়াচ্ছে রেল আধিকারিকদের। প্রত্যেকদিনই কার্যত ৩৬০ টি আসন খালি রেখেই চলছে। যাত্রীদের পছন্দের ক্ষেত্রে মিরাট-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) অনেকটাই পিছিয়ে গিয়েছে। যদিও কেন এমন অবস্থা তা খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Vande Bharat Express: অন্য ট্রেনগুলির পরিস্থিতি

উত্তরপ্রদেশের উপর দিয়ে চলে 22458 দেরাদুন-আনন্দ বিহার, 22345 পাটনা-লখনউ, 20887 রাঁচি-বারাণসী বন্দে ভারতে (Vande Bharat Express) ১০০ শতাংশ আসন বুকিং হচ্ছে। 22439 নয়া দিল্লি-কাটড়া, 22426 আনন্দ বিহার-অয্যোধ্যা, 22436 নয়া দিল্লি-রারাণসী বন্দে ভারতে ৯০ থেকে ৯৯ শতাংশ আসন বুকিং হয়। লখনউ-দেরাদুন বন্দে ভারত এর তুলনায়, মাত্র ১৩ টি এমন ট্রেন রয়েছে যেখানে ৮৮ শতাংশের বেশি আসন বুক করা সম্ভব হচ্ছে। সম্প্রতি শুরু হয়েছে 20829 উদয়পুর-আগরা বন্দে ভার‍তে ট্রেনে এখনও পর্যন্ত ১৭ শতাংশ আসন বুকিং হচ্ছে। অন্যদিকে 22415 বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে ৪০ এবং 22500 বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসে ৭০ শতাংশের বেশি আসন হচ্ছে।

  • Vande Bharat Express: কেন এমন হচ্ছে

মেরঠ-লখনউ রুটের জন্য 22453 রাজ্যরানী এক্সপ্রেস, নৌচন্দি এক্সপ্রেস প্রতিদিল চলে। বন্দে ভারত (Vande Bharat Express) মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলে। বন্দে ভারতে সময় কম লাগলেও মাত্র ৫০ মিনিটের ব্যবধানে ট্রেনগুলি গন্তব্যে পৌছয়। অন্যদিকে দেশের সেমি বুলেটে চেয়ারকারের ভাড়া 1,355 টাকা, যেখানে রাজ্যরানি এক্সপ্রেসের চেয়ারকারের ভাড়া 645 টাকা। আর এটাই বন্দে ভারতে যাত্রী না হওয়ার অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+