কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর একটা বড় অংশের পদ খালি! সংসদে সরকারি তথ্যে শোরগোল

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অনুমোদিত পদের মধ্যে একটা বড় অংশ ফাঁকা রয়েছে। সংসদে এমনটাই তথ্য কেন্দ্রীয় সরকারের তরফে। এবছরের ১ জানুয়ারি পর্যন্ত অনুমোদিত ১০,১৫,২৩৭ টি পদের মধ্যে এই মুহূর্তে ফাঁকা রয়েছে ৮৩ হাজারের ওপরে।

 যেসব বাহিনীতে পদ খালি

যেসব বাহিনীতে পদ খালি

কেন্দ্রীয় যেসব বাহিনীতে পদ খালি রয়েছে, তার মধ্যে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ, সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি, অসম রাইফেলস এবং ইন্দো তিব্বত বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বলেছেন, সিএপিএফ এবং অসম রাইফেলসে ১-এর জানুয়ারি পর্যন্ত শূন্য পদের সংখ্য ৮৩১২৭। যেখানে অনুমোদিত পদের সংখ্যা ১০,১৫,২৩৭।

 নিয়োগ করা হয়েছে, দেওয়া হয়েছে বিজ্ঞ

নিয়োগ করা হয়েছে, দেওয়া হয়েছে বিজ্ঞ

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ২০২২-এর জুলাই থেকে ২০২৩-এর জানুয়ারির মধ্যে ৩২১৮১ জনকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে ৬৪৪৪৪ টি শূন্যপদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগের বিভিন্ন পর্যায় রয়েছে। তাই ২০২৩-এর মধ্যেই এই নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক, ইউপিএসসি, এসএসসি এবং সংশ্লিষ্ট বাহিনীও জড়িত।

সীমান্ত পাহারায় কেন্দ্রীয় বাহিনী

সীমান্ত পাহারায় কেন্দ্রীয় বাহিনী

জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জঙ্গি বিরোধী অভিযানে সিএপিএফ মোতায়েন করা হয়। অন্যদিকে বিএসএফ পাকিস্তানের সঙ্গে প্রায় ৩ হাজার কিমি সীমান্ত এবং বাংলাদেশের সঙ্গে প্রায় ৪ হাজার কিমি সীমান্ত পাহারা দেয়। অসম রাইফেলস ভারত-মিয়ানমারের মধ্যে প্রায় ১৬০০ কিমি এলাকা পাহারা দেওয়ার পাশাপাশি উত্তর-পূর্বের জঙ্গি দমন অভিযানও পরিচালনা করে।
আইটিবিপি পাহারা দেয় ভারত-চিনের প্রায় ৩৫০০ কিমি সীমান্ত এলাকা। এসএসবি ভারতের সঙ্গে নেপারের প্রায় ১৭০০ কিমি সীমান্ত এবং ভূটারের প্রায় ৭০০ কিমি সীমান্ত পাহারায় থাকে।

 কেন্দ্রীয় সরকারি অফিস পাহারায় কেন্দ্রীয় বাহিনী

কেন্দ্রীয় সরকারি অফিস পাহারায় কেন্দ্রীয় বাহিনী

সিআইএসএফ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ কিছু সংস্থা যেমন পারমাণবিক চুল্লি, শিল্প সংস্থা, মেট্রো নেটওয়ার্ক এবং সরকারি অফিসগুলির নিরাপত্তার মোতায়েন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+