রাজ্যে রাজ্যে প্রবল বজ্রপাত, এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যু! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
রাজ্যে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বজ্রপাতের (lightning) জেরে রবিবার তিন রাজ্যে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু (death) হয়েছে। বজ্রপাতে উত্তর প্রদেশে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, ৪১ জন। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানম
রাজ্যে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বজ্রপাতের (lightning) জেরে রবিবার তিন রাজ্যে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু (death) হয়েছে। বজ্রপাতে উত্তর প্রদেশে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, ৪১ জন। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)।

উত্তর প্রদেশে ৪১ জনের মৃত্যু
এখনও পর্যন্ত উত্তর প্রদেশ থেকে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটি প্রাথমিক হিসেব বলেও জানানো হয়েছে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের একাংশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাঁচ জন করে মৃত্যু হয়েছে কানপুর দেহাত এবং ফতেপুরে। চারজনের মৃত্যু হয়েছে কৌশাম্বিতে। ফিরোজাবাদে তিন, উন্নাও, হামিরপুর এবং শোনভদ্রে একজন করে মৃত্যু হয়েছে। কানপুর নদরে দুই এবং প্রতাপগড়, হারদৈ এবং মির্জাপুরে ১ জন করে মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিবারেরগুলির পাশে দাঁড়াতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

রাজস্থনে ২০ জনের মৃত্যু
বজ্রপাতে রাজস্থানে ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন জয়পুরে, ঢোলপুরে ৩ জন, কোটায় ৪ জন, ঝালোয়ার এবং বারান-এ একজন করে মৃত্যু হয়েছে। রবিবারে বজ্রপাতে ১৭ জন আহতকে জয়পুরের সোহাই মানসিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে জয়পুরে আমেরের একটি ওয়াচ টাওয়ারে ৪০ মিনিটের কম সময়ে দুবার বজ্রপাত হয়। তাতেই ১১ জনের মৃত্যু হয়। অন্যদিকে কোটায় মৃত ৪ জনের মধ্যে চারজনই শিশু বলে জানা গিয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর মধ্যে ৪ লক্ষ টাকা দেওয়া হবে এমারজেন্সি রিলিফ ফান্ড থেকে এবং বাকি একলক্ষ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মধ্যপ্রদেশে মৃত ৭
শুধু উত্তর প্রদেশ কিংবা রাজস্থানেই নয়, মধ্যপ্রদেশে বজ্রপাতে মৃতের সংখ্যা ৭। এঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে শেওপুর এবং গোয়ালিয়রে। একজন করে মৃত্যু হয়েছে শিবপুরী, আনুপ্পুর এবং বেতুল জেলায়।

প্রধানমন্ত্রীর শোকবার্তা
বজ্রপাতে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এব্যাপারে তিনি রাজস্থানের মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন তিনি। টুইটারে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications