Yogi Adityanath: মুখ্যমন্ত্রীর নির্দেশ! কানপুরে তিনশোর বেশি লাউডস্পিকার সরানো হয়েছে ধর্মীয় স্থান থেকে
Yogi Adityanath: উত্তর প্রদেশ সরকারের নির্দেশের পরে ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে অভিযান। কানপুরে নিয়ম লঙ্ঘন করে লাউডস্পিকার বাজানোর অভিযোগে তিনশোর বেশি লাউডস্পিকার ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্ধারিত ডেসিবেলের বাইরে গিয়ে কাজ করে এমন লাউডস্পিকার অপসারণের নির্দেশ দিয়েছিলেন। তারপরেই কানপুর পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতাদের উপস্থিতিতে পুলিশ কানপুরের মন্দির ও মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলছে।

অন্যদিকে কানপুর পুলিশের অভিযান দেখে শহর জুড়ে বেশ কিছু ধর্মীয় নেতা নিজেরাই ধর্মীয় স্থান থেকে লাউডটস্পিকার সরিয়ে ফেলেন। কানপুরে পুলিশের অভিযানে শহর জুড়ে মন্দির-মসজিদ ও অন্য ধর্মীয় স্থান থেকে তিনশোর মতো লাউডস্পিকার সরানো হয়।
উল্লেখ্য গত বছরের এপ্রিলে রাজ্য সরকার রাজ্য জুড়ে ধর্মীয় স্থানগুলি থেকে লাউডস্পিকার অপসারণের জন্য একই ধরণের প্রচার শুরু করেছিল। রাজ্যের এক আধিকারিক জানিয়েছে্ন, উত্তর প্রদেশের সাধারণ ও ধর্মীয় স্থানগুলি থেকে তিন হাজারের বেশি লাউডস্পিকার ও সাউন্ড অ্যাপ্লিফায়ার সরিয়ে দেওয়া হয়েছে।
মাসব্যাপী প্রচারের অংশ হিসেবে সোমবার সব জেলায় সকাল পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত ৬১৩৯৯ টি লাউডস্পিকার চেক করা হয়। ২৩ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই প্রচার চালানো হচ্ছে।
রাজ্য পুলিশের আধিকারিক প্রশান্ত কুমার জানিয়েছেন, ৩২৩৮ টি লাউডস্পিকার বা সাউন্ড অ্যাম্পিফায়ার জনসাধারণ বা ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে। গত সাত মে ঝাঁসি বিভাগের একটি পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, এক লক্ষের বেশি লাউডস্পিকার সরানো হয়েছে।












Click it and Unblock the Notifications