ফের বাতিল ইন্ডিগোর ৩০০ টিরও বেশি ফ্লাইট, স্বাভাবিক অবস্থায় আর ফিরবে না? কী জানাচ্ছে কর্তৃপক্ষ?
টানা সাত দিন ধরে ইন্ডিগোর কর্মী সংকট দেখা দিয়েছে। যে কারণে দেশের বহু বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপকভাবে সমস্যা তৈরি হয়ে চলেছে। আজ সকাল পর্যন্ত মোট ৩০৯টি ফ্লাইট বাতিল এবং দেরির মুখে পড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, আজও ২০০ টিরও বেশি ফ্লাইট বাতিল থাকবে। সকালের জন্য পরিকল্পিত ২২৪টি বাতিল ফ্লাইটের খবর আগে থেকে যাত্রীদের জানানো হয়েছিল।

এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে যে, যাদের টিকিট ৬ ডিসেম্বর পর্যন্ত বুক করা ছিল, আজ দুপুরের মধ্যেই তাদের পুরো টাকার রিফান্ড দেওয়ার চেষ্টা চলছে। তবে নতুন করে ফ্লাইট বাতিল হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) সর্বোচ্চ বাতিলকরণ দেখা গেছে। এখানে ইন্ডিগো ১৩৪টি ফ্লাইটের মধ্যে ৭৫টি ছাড়ার এবং ৫৯টি আসার ফ্লাইট বাতিল করা হয়েছে। এজন্য দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে যে, ফ্লাইট স্ট্যাটাস দেখে তারপর বাড়ি থেকে বের হওয়ার জন্য। যাতে অযথা ঝামেলায় পড়তে না হয়। বিমানবন্দরের কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যাত্রীদের সাহায্য করার জন্য তাদের টিম সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (Kempegowda International Airport)-এ ১২৭টি ফ্লাইট আজ বাতিল হয়েছে। যার মধ্যে ৬৫টি আসার ও ৬২টি যাওয়ার ফ্লাইট ছিল।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Rajiv Gandhi International Airport)-এ ৭৭টি ফ্লাইট বাতিল হয়েছে। যার মধ্যে ৩৮টি আসার এবং ৩৯টি যাওয়ার ফ্লাইট ছিল।
মুম্বাই বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে ৩২টি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া শ্রীনগরে ১৬টি এবং আহমেদাবাদে সকাল পর্যন্ত ১৮টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে।
এদিকে চলমান এইরকম পরিস্থিতির মধ্যে ডিজিসিএ, ইন্ডিগোর সিইও পিটার এলবার্স (Pieter Elbers) এবং সিওও ইসিদ্রো পোরকেরাস (Isidro Porqueras)-কে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দেওয়ার জন্য আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, এর পরে আর কোনও সময়সীমা বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে তারা একতরফাভাবে সিদ্ধান্ত নেবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications