ভূমিকম্পের পরও নেপালে ৩০ বারের বেশি 'আফটার শক' অনুভূত, বৃষ্টি ও ধ্বসের সতর্কতা জারি
কাঠমাণ্ডু, ২৬ এপ্রিল : ভূমিকম্পের পর বজায় রয়েছে 'আফটার শক'। গতকালের ঘটনার পর থেকে আজ পর্যন্ত আপাতত ৩০ বার কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৪ ছিল বলে সরকারি তরফে জানানো হয়েছে। আগামী কয়েকদিন এর জের অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যেকোনও সময় প্রবল বৃষ্টি শুরু হতে পারে নেপাল ও ভারতের পার্বত্য এলাকায়। এর এলে তুষারপাত ও পাহাড় ধ্বসের ঘটনাও ঘটতে পারে। এব্যাপারে আগাম সতর্কতা নিতে স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।

গতকাল ভূমিকম্পের পরই সতর্ক করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। হিমালয়ে তুষারধ্বস ছাড়া সেভাবে বড় কোনও ধ্বসের খবর পাওয়া যায়নি। তবে আগামী কয়েকদিন এর রেশ অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট জানাচ্ছে, নেপালে ভূমিকম্পের ঘটনায় অন্তত সাড়ে ১০ কোটি মানুষ কম-বেশি কম্পন টের পেয়েছেন।
গতকালের ভূমিকম্পে এখন পর্যন্ত ১৯০০ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications