পরিচয়পত্র ছাড়াই কোউইনের মাধ্যমে ৩.‌৮৩ লক্ষের বেশি মানুষ টিকা পেয়েছেন, দাবি সরকারের

পরিচয়পত্র ছাড়াই কোউইনের মাধ্যমে ৩.‌৮৩ লক্ষের বেশি মানুষ টিকা পেয়েছেন, দাবি সরকারের

টিকাকরণের জন্য কোইউন পোর্টালে নাম নথিভুক্ত করতে ব্যক্তির পরিচয়পত্র অবশ্যই জরুরি হয়। কিন্তু শুক্রবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ‌ পাওয়ার জানিয়েছেন যে ২৬ জুলাই পর্যন্ত কোউইন পোর্টালে নথিভুক্ত ৩.‌৮৩ লক্ষের বেশি মানুষ কোনও স্বচিত্র পরিচয়পত্র ছাড়াই টিকা নিয়েছেন। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানিয়েছেন যে সব সুবিধাভোগীরাই, যাঁরা টিকা নিচ্ছেন কোউইন পোর্টালে নাম নথিভুক্ত হচ্ছে তাঁদের।

পরিচয়পত্র ছাড়া টিকা গ্রহণ

পরিচয়পত্র ছাড়া টিকা গ্রহণ

তিনি বলেন, '‌২৬ জুলাই ২০২১, মোট ৩.‌৮৩ লক্ষ মানুষ কোউইন পোর্টালের মাধ্যমে কোনও স্বচিত্র পরিচয়পত্র ছাড়াই টিকা নিয়েছেন।'‌ এ ক্ষেত্রে নির্ধারিত স্বচিত্র পরিচয়পত্রের নথি নেই এমন যোগ্য সুবিধাভোগীদের টিকা দেওয়ার সুবিধার্থে কেন্দ্র একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) জারি করেছে।

 ডিজিটাল ছাড়াও নাম নথিভুক্ত

ডিজিটাল ছাড়াও নাম নথিভুক্ত

ডিজিটাল প্রযুক্তি ছাড়া টিকাকরণের জন্য নাম নথিভুক্ত ও টিকা নেওয়ার জন্য টিকাকরণ কেন্দ্রে সরাসরি এসে তা করতে পারবে সুবিধাভোগীরা। এছাড়া চারজন একসঙ্গে একটি মোবাইল নম্বরের মাধ্যমেও জাতীয় কোভিড-১৯ হেল্পলাইন (‌১০৭৫)‌ বা রাজ্যের কোভিড হেল্পলাইনেও নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। এর করা হয়েছে।

মোট টিকাকরণ দেশে

মোট টিকাকরণ দেশে

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৫৫,৫০২,৪৩৮টি ভ্যাকসিন ডোজ প্রয়োগ করা হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ওইদিন আবার গোটা দেশে ৪,৬৫২,৯১৪টি ভ্যাকসিন ডোজ ব্যবহার হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ১৮-৪৫ বছর বয়সের গোষ্ঠীর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২,২৮৩,০১৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩৪,৯৯০ জন। সামগ্রিকভাবে, গোটা দেশে ওই বয়সের জনগোষ্ঠীর মধ্যে ১৪৬,৬২২,৩৯৩ জন প্রথম ডোজ পেয়েছেন এবং ৭,৬৫১,২৬১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। গত ১ মে থেকে দেশে তৃতীয় করোনা ভাইরাস টিকাকরণের পর্যায় শুরু হয়েছে।

 রাজ্যভিত্তিক টিকার পরিসংখ্যান

রাজ্যভিত্তিক টিকার পরিসংখ্যান

দেশের মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে ১৮-৪৫ বছরের নাগরিকদের মধ্যে এক কোটির বেশি জন টিকা পেয়েছেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল, তেলাঙ্গানা, হিমাচল প্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গে ওই গোষ্ঠীর মধ্যে দশ লক্ষের বেশিজন টিকা পেয়েছে বলে জানা গিয়েছে।

দেশের করোনা কেস

দেশের করোনা কেস

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪,২৩০টি নতুন করোনা কেস সনাক্ত হয়েছে এবং দৈনিক পজিটিভ হার ২.‌৪৪ শতাংশ বলে জানা গিয়েছে। নতুন করোনা কেসের সঙ্গে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ৪০৫,১৫৫টি, যা মোট সংক্রমণের ১.‌২৮ শতাংশ। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দেশে ৩১,৫৭২,৩৪৪। কেরল, মহারাষ্ট্র সহ ৬ রাজ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। যার মধ্যে কেরল সবচেয়ে বেশি ভাবাচ্ছে সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+