Weather News: তিন দিনে সাড়ে তিন ডিগ্রির বেশি তাপমাত্রা বৃদ্ধি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত ঠান্ডার ভাব বজায় থাকবে। জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথমে রাজ্য জুড়ে শীত ফিরবে কিনা তা এখনও বলতে পারছে না আবহাওয়া দফতর।

সকালের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা, সঙ্গে মেঘলা আকাশ। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গে ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে শীত বিদায়ের আগে এই মাসের শেষে কিংবা সামনের মাসের শুরুতে ফের একবার তা ফিরবে কিনা সেব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দিনে তিনেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভাব এখনই বিদায় নিচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এছাড়াও সকালের দিকে প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া থাকবে রবিবারের মতোই। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে তুলনায় এই তাপমাত্রা সাড়ে ৩ ডিগ্রির বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ১৩.১)
বহরমপুর (১৪)
বাঁকুড়া (১৫.১)
বর্ধমান
কোচবিহার ( ৮.৮)
দার্জিলিং ( ৩)
কালিম্পং ( ৭.৩)
দিঘা (১৫.৪)
কলকাতা (১৬.১)
দমদম (১৪)
কৃষ্ণনগর (১৩.১)
মালদহ ( ১৩.৬)
মেদিনীপুর ( ১৬.৭)
শিলিগুড়ি ( ১০.৮)
শ্রীনিকেতন ( ১৪.১)
সুন্দরবন (১৫)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৮)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৯)
বর্ধমান
কোচবিহার (২৫.৩)
দার্জিলিং (৮)
কালিম্পং (১৬.৫)
দিঘা (২৭.২)
কলকাতা (২৭.৫)
দমদম (২৮.৬)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৫.৩)
মেদিনীপুর (৩০.১)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৬.৪)
সুন্দরবন (২৬.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+