ভারতে ১৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক করোনায় আক্রান্ত, ঝুঁকির মুখে স্বাস্থ্য পরিষেবা
গোটা ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ যেন বেড়েই চলেছে। দেশের সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন সামনের সারির কর্মী ও স্বাস্থ্যকর্মীরা। অসমর্থিত সূত্রের খবর, ভারতে ১৫,২০০ জন স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীরা করোনায় আক্রান্ত।

সূত্রের খবর, মোট ৫ হাজার স্বাস্থ্য কর্মী দায়িত্বে থাকার সময় করোনায় আক্রান্ত হয়েছে। ১৭ জুলাই পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী সহ ৫,১৭০ জনের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে , সেই সময় তাঁরা তাঁদের কর্তব্য পালন করছিলেন। তথ্য থেকে জানা গিয়েছে বৈশ্বিক মহামারির সঙ্গে লড়াই করার জন্য ফ্রন্টলাইন কর্মীদের পিপিই কিটের অভাব ও অপর্যাপ্ত প্রোটেকটিভ গিয়ার ছিল। যার কারণে স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাসে আক্রান্ত হতে বেশি দেরি লাগেনি।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশেনর প্রধান ডাঃ রঞ্জন শর্মা সম্প্রতি এক ডেটা প্রকাশ করে দেখিয়েছেন যে ১,৩০২ জন চিকিৎসক করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছে এবং ৯৩ জন চিকিৎসক এই মারণ ভাইরাসে মারা গিয়েছে। আইএমএ–এর পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি আইএমএ–এর কোচি শাখার প্রধান ডাঃ রাজীব জয়দেবন জানিয়েছেন যে ৯ জুলাই পর্যন্ত ১০৮ জন চিকিৎসকের করোনা ধরা পড়েছে। তিনি জানিয়েছেন যে ১৩৮ জন করোনায় আকান্ত স্বাস্থ্যকর্মীর মধ্যে ১০৮ জন চিকিৎসক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications