Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিন বছরে ১২ হাজার কৃষকের আত্মহত্যা, রিপোর্ট দিল খোদ মহারাষ্ট্র সরকার

গত তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন।

গত তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ৪ হাজার জন করে কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা কোনও বেসরকারি মাধ্যমের রিপোর্ট নয়। মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকার এই তথ্য শুক্রবার রাজ্য বিধানসভায় পেশ করেছে।

তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজার কৃষকের আত্মহত্যা

জানানো হয়েছে ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে মোট ১২ হাজার ২১ জন কৃষক রাজ্যে আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৬৮৮৮ টি ঘটনায় কৃষকরা সরকারি সাহায্যের যোগ্য তালিকায় ছিলেন। অর্থাৎ তাদের যোগ্যতা ছিল সাহায্য পাওয়ার। এমনটাই স্ক্রুটিনিতে উঠে এসেছে। এরপর জেলা ভিত্তিক কমিটির রিপোর্টেও একই কথা উঠে এসেছে।

এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ৮৮৪৫ জন কৃষককে ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও মহারাষ্ট্র সরকার বিধানসভায় জানিয়েছে। এবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৬১০ জন কৃষক আত্মহত্যা করেছেন। যার মধ্যে ১৯২ জন কৃষকের আর্থিক সাহায্য পাওয়ার যোগ্যতা ছিল। এই ১৯২ জন কৃষকের মধ্যে ১৮২ কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও মহারাষ্ট্র সরকার জানিয়েছে। এবং বাকীদেরও সাহায্য তুলে দেওয়া হবে।

তবে ঘটনা হল মহারাষ্ট্রে যেভাবে প্রতিবছর কৃষক আত্মহত্যা করছেন তাতে একদিকে যেমন খরার সমস্যাকে অস্বীকার করা যাবে না তেমনই সরকারি উদাসীনতার চিত্রও বার বার ফুটে উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+