ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে, খাদে বাস পড়ে স্কুল পড়ুয়া সহ প্রায় ১৬ জনের মৃত্যুর আশঙ্কা
ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে, খাদে বাস পড়ে স্কুল পড়ুয়া সহ প্রায় ১৬ জনের মৃত্যুর আশঙ্কা
হিমাচল প্রদেশ ভয়াবহ বাস দুর্ঘটনা। খাদে বাস পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে স্কুল পড়ুয়াও রয়েছে। হিমাচল প্রদেশের কুলুতে এই দুর্ঘটনা ঘটেছে সকালে এমনি জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

ছবিতে দেখা গিয়েছে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি। বেসরকারি বাসটি কুলুর কাছে খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন যে সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কুলুর জঙ্গলা গ্রামের কাছে। স্থানীয়রাই দেখতে পেয়ে প্রথমে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে তারা। জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল। বাসটি কুলু থেকে সায়াঞ্জ যাচ্ছিল।
আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। তাঁরা উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ এবং দমকলও উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে প্রাথমিক ভাবে অনুমান পলিশের।












Click it and Unblock the Notifications