Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণ থেকে NDA-এর বাইরে আরও সমর্থন! লোকসভার স্পিকার পদে BJP-র ওম বিড়লাকে ভোটদানের আশ্বাস চার সাংসদের

আগে থেকেই স্পিকার নির্বাচনে সরকারি প্রার্থী ওম বিড়লার পক্ষে ২৯৩ জনের ভোট প্রায় নিশ্চিত। বিজেপি তাদের ২৪০ জনের ভোট নিশ্চিত করতে হুইপ জারি করেছে। এছাড়াও রাজস্থানের কোটার সাংসদের দিকে ভিড় বাড়ছে।

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস বুধবার স্পিকার নির্বাচনে বিজেপি সাংসদ ওম বিড়লাকে সমর্থন করবে বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের এই সমর্থন তাৎপর্যপূর্ণ নয়। কারণ ওম বিড়লার জয় নিশ্চিত করার মতো সংখ্যা বিজেপি তথা এনডিএ-র ইতিমধ্যেই রয়েছে।

om birla

স্পিকার নির্বাচনের আগে বাড়তি ভোট
স্পিকার নির্বাচনের আগেই বিজেপির ঝুলিতে আরও চারটি ভোটের অর্থ হল বুধবার ওম বিড়লার দিকে অন্তত ২৯৭ জন সাংসদের সমর্থন থাকবে। যা ইন্ডিয়া ব্লকের সঙ্গে জয়ের ব্যবধানকে বাড়িয়ে দেবে।

অন্ধ্রের সব সাংসদই ওম বিড়লাকে সমর্থন
এবারে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসকে পরাস্ত করে টিডিপি নেতৃত্বাধীন জোট, যেখানে বিজেপিও রয়েছে। লোকসভা নির্বাচনে ২৫ টি আসনের মধ্যে তারা মাত্র চারটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে টিডিপি পেয়েছে ১৬ টি, এছাড়া বিজেপি ও অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টি পেয়েছে পাঁচটি আসন।

১৭ তম লোকসভায় বিজেপিকে সমর্থন
২০১৯-এর লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের ২৫ টি আসনের মধ্যে ২২ টি আসনে জয় পেয়েছিল জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। পরবর্তী সময়ে ওয়াইএসআর কংগ্রেস রাজ্যসভায় বিজেপিকে সমর্থন করেছে। বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন এবং ৩৭০ ধারা বাতিলকে তারা সমর্থন করেছিল।

প্রসঙ্গত, ১৭ তম লোকসভায় স্পিকার ছিলেন এম বিড়লা। ডেপুটি স্পিকার নির্বাচনে ঐক্যমত্য না হওয়ায় কংগ্রেস স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়েছে। তাঁদের স্পিকার পদে প্রার্থী কেরলের মাভেলিকারা থেকে দলের আটবারের সাংসদ কোডিকুনিল সুরেশ। তাঁকে সমর্থনের কথা জানিয়েছে ইন্ডিয়া ব্লকের বাকি দলগুলিও। বিজেপির তরপে জানানো হয়েছে, স্পিকার নির্বাচনের সময়ে ডেপুটি স্পিকার পদের শর্ত মানতে তারা রাজি নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+