Vande Bharat Express: দেশের প্রথম সেমি বুলেটে টিকিট পাওয়া নিয়ে আর সমস্যা নয়! আরও লম্বা হচ্ছে ট্রেন, বাড়বে আসনও

Vande Bharat Express: যাত্রীদের জন্য বড় খবর! দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনকে নিয়েই বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। সামনেই মহাকুম্ভ! দীর্ঘ ১২ বছর পর হবে শাহী স্নান। আর সেজন্য বড় মানুষ ভিড় জমাচ্ছেন এলাহাবাদে। আর সেই ভিড়ের কথা মাথায় রেখেই কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে দেরাদুন-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Dehradun-Lucknow Vande Bharat Express)।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত রেলের। এই বিষয়ে রেল জানাচ্ছে, মহাকুম্ভের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী 22-545-46 লখনউ-দেহরাদুন রুটে যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলছে তাতে অতিরিক্ত আরও দুটি কোচ লাগানো হচ্ছে।

Vande Bharat Express

ইতিমধ্যে সেই কাজ শুরুও করে দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। যা খবর, ডিসেম্বরের শেষের দিকে দুই কোচ ডেলিভারি করে দেওয়া হবে। আর তা ডেলিভারি হলে আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে অতিরিক্ত আরও দুই কোচ (Vande Bharat Express) লাগান হবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Express: বাড়বে আসন সংখ্যা

ভারতীয় রেলের আধিকারিকরা জানিয়েছেন, মহাকুম্ভের সময় বিপুল যাত্রীর সংখ্যা বাড়বে। ফলে কোচ বাড়ানো হলে যাত্রীদের সংরক্ষিত টিকিট পেতে কোনও সমস্যা হবে না বলেই দাবি। শুধু তাই নয়, বহু মানুষ এই সময় হরিদ্বার যান, শুধু দেশের মানুষ নন, বিদেশ থেকেও বহু পর্যটক আসেন। তাঁদের কথা ভেবে দেশের প্রথম সেমি বুলেটের (Vande Bharat Express) আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

নতুন দুটি কোচ যুক্ত হলে এই ট্রেনে চেয়ার কার শ্রেণি এবং একজিকিউটিভে বেশি আসন থাকবে। বর্তমানে দেহরাদুন-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Dehradun-Lucknow Vande Bharat Express)-টি ৮ কোচ নিয়ে চলে। নতুন কোচ যুক্ত হলে ১০ কোচের হবে এই রুটে এই ট্রেন।

Vande Bharat Express: রুট এবং টাইম টেবিল-

এই ট্রেন লখনউ জংশন থেকে সকাল ৫টা ১৫মিনিটে ছাড়ে বন্দে ভারত (Vande Bharat Express) এক্সপ্রেস। এরপর বারেলিতে সকাল ৮টা বেজে ৩৫ মিনিটে, এটি মোরাদাবাদ থেকে ৯টা ৫৭ মিনিটে এবং হরিদ্বার থেকে ১২ টা বেজে ১৫ মিনিটে এবং দেরাদুনে ট্রেনটি পৌঁছায় ১ টা বেজে ৩৫ মিনিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+