মেকুনু সাইক্লোনের তাণ্ডব! প্রবল বৃষ্টিতে ভাসছে ম্যাঙ্গালুরু
শক্তিশালী মেকুনু সাইক্লোন আছড়ে পড়েছে কর্ণাটকে। যার জেরে জলে ভাসছে ম্যাঙ্গালুরু ও উদুপি। প্রবল ঝড়ে বহু গাছ উপড়ে গিয়েছে। সেখানে থাকা হাল্কা পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
শক্তিশালী মেকুনু সাইক্লোন আছড়ে পড়েছে কর্ণাটকে। যার জেরে জলে ভাসছে ম্যাঙ্গালুরু ও উদুপি। প্রবল ঝড়ে বহু গাছ উপড়ে গিয়েছে। সেখানে থাকা হাল্কা পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে বিপর্যস্ত উপকূল কর্ণাটক। আবহাওয়া দফতরের পূর্বাভাস উপকূল কর্ণাটকে বুধবারও প্রবল বৃষ্টি হতে পারে।

রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ৩৭৫ মিকি দূরে থাকা ম্যাঙ্গালুরু শহর জলের তলায়। জল ঢুকে গিয়েছে বাড়িতে। বন্ধ স্কুল। বন্ধ দোকানপাট। জলে রাস্তায় আটকে গিয়েছে গাড়ি। উদ্ধার কাজে অনেক জায়গাতেই নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।
সূত্রের খবর অনুযায়ী, বেসরকারি পর্যায়ে পাওয়া আবহাওয়ার খবর অনুযায়ী, এক থেকে দুদিনের মধ্যে মেকুনু কেরলে আঘাত হানতে পারে। ইতিমধ্যেই মেকুনু ওমান ও ইয়েমেনে আঘাত হেনেছে। ঘন্টায় সেই সাইক্লোনের বেগ ছিল ১৮৫ কিমি।
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ম্যাঙ্গালুরুতে থাকা এনডিআরএফ সতর্ক করা হয়েছে। উপকূল কর্ণাটকে আরও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।
দক্ষিণ কর্ণাটক এবং উদুপি জেলার স্কুল কলেজ বুধবারও বন্দ রাখার কথা জানিয়েছেন সেখানকার ডেপুটি কমিশনাররা।
আসিয়ান সম্মেলনে যোগ দিতে জাকার্তায় যাওয়া প্রধানমন্ত্রী টুইটারে কর্ণাটকে সবরকম সাহায্যের কথা জানিয়েছেন।
I pray for the safety and wellbeing of all those affected by heavy rains in various parts of Karnataka. Have spoken to officials and asked them to ensure all possible assistance in the affected areas.
— Narendra Modi (@narendramodi) May 29, 2018












Click it and Unblock the Notifications