মোদী জমানায় ২০২২-এ সব থেকে বেশি ভারতবাসীর নাগরিকত্ব ত্যাগ! রাজ্যসভায় তথ্য এস জয়শঙ্করের
বহু মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় ভারতের নাগরিকত্ব ত্যাগ করেন। কেউ করে চুরি লুকোতে কিংবা ভারতে প্রতারণা করে বাঁচতে। আবার কেউ অন্য কোনও কারণে। সংখ্যাটা ২০২২-এ ছিল সব থেকে বেশি।
সাম্প্রতিক বছরগুলির মধ্যে ২০২০ সালে সব থেকে কম ভারতীয় তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০২২-এ সংখ্যাটা ছিল ২,২৫,৬২০। যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ। আর ২০১১ থেকে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৬ লক্ষেরও বেশি। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী রাজ্যসভায় ভারতীয় নাগরিকত্ব ত্যাগকারীদের বছর ভিত্তিক পরিসংখ্যান দেন। তিনি জানান, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে ১,৩১,৪৮৯ জন, ১,৪১,৬০৩জন, ১,৩৩,০৪৯ জন, ১,৩৪,৫৬১ জন এবং ১,৪১,৪১১ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২০ সালে এইসব বছরগুলির মধ্যে সব থেকে কম ৮৫, ২৫৬ জন এবং ২০২১ সালে ১,৬৩,৩৭০ জন নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০১১ থেকে ২০২২ পর্যন্ত সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬, ৬৩, ৪৪০ জনে।
২০১৫-২০১৯ সালের মধ্যে ৬.৭ লক্ষ ভারতবাসী নাগরিকত্ব ত্যাগ করেছেন।
বিদেশমন্ত্রী প্রশ্নে জবাবে জানিয়েছেন, গত তিন বছরে পাঁচজন ভারতীয় নাগরিক সংযুক্ত আরব আমীরশাহির নাগরিকত্ব পেয়েছেন। তিনি সারা বিশ্বের ১৩৫ টি দেশের একটি তালিকা দিয়েছেন, যেখানে ভারতীয় নাগরিকত্ব ত্যাগকারীরা নাগরিকত্ব গ্রহণ করেছেন।
অন্য এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন বলেছেন, সাম্প্রতিক মাসগুলিতে মার্কিন সংস্থাগুলি থেকে পেশাদারদের ছাঁটাই করার বিষয়ে সরকার সচেতন।












Click it and Unblock the Notifications