এবার জিকা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক, কেরলে বাড়ছে নতুন ভাইরাসের সংক্রমণ
এবার জিকা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকরে, কেরলে বাড়ছে নতুন ভাইরাসের সংক্রমণ
করোনার সঙ্গে সমান তালে বাড়তে শুরু করেছে জিকা ভাইরাসের সংক্রম। এক দুই করে কেরলে জিকা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ২৫। এক চিকিৎসকও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তিরুবনন্তপুরমে ১৬ বছরের এক কিশোরীও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে রাজীব গান্ধী সেন্টারে।

কেরলে জিকার থাবা
করোনা সংক্রমণের মধ্যে আবার জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে কেরলে। তিরুঅনন্তপূরমেই এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তারপরেই গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অথচ জিকায় আক্রান্ত মহিলা রাজ্যের বাইরে কোথাও যাননি বলে জানানো হয়েছে। তারপরেই এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বাড়ছে জিকার সংক্রমণ
ইতিমধ্যেই জিকা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজ্যে। গত সাত দিনের মধ্যে ২৩ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজন চিকিৎসক এবং এক কিশোরীও রয়েছে। এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়েম্বাটোরের এক বেসরকারি ল্যাব জানিয়েছেন ৩৮ বছরের চিকিৎসকের শরীরে জিকা ভাইরাসের সন্ধান মিলছে।

কেরলে সতর্কতা জারি
ইতিমধ্যেই জিকা নিয়ে কেরলে সতর্কতা জারি করা হয়েছে। কোনও ল্যাবের পরীক্ষায় িজকা ভাইরাসের সন্ধান মিললে সঙ্গে সঙ্গে সরকারকে তা জানাতে বলা হয়েছে। সরকারি হাসপাতাল গুলিতেও জিকা ভাইরাসের পরীক্ষা করা শুরু হয়েছে। সোমবার পর্যন্ত সরকারি হাসপাতালে ১৫টি জিকা ভাইরাসের সংক্রমণ মিলেছে। তারমধ্যে অবশ্য একজনের শরীরে ডেঙ্গির জীবাণুমিলেছে।

এডিস থেকে ছড়ায় জিকা
ডেঙ্গির মশা এডিস থেকেই ছড়ায় জিকা ভাইরাস। আলাদা করে তেমন উপসর্গ এর নেই। ডেঙ্গির মতোই উপসর্গ দেখা দেয় জিকা ভাইরাসের সংক্রমণে। তবে অন্তঃসত্ত্বা মহিলারা জিকা ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতি বেশি। গর্ভস্থ শিশুর উপর ভয়ঙ্কর ক্ষতি করে জিকা ভাইরাস। তার মস্তিষ্কের বিকাশ থমকে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications