বিপদের মেঘ কাটছে না, আগামী বছর ডেল্টার চেয়েও ভয়ানক কোভিড–২২ আসতে পারে, দাবি বিশেষজ্ঞদের

বিপদের মেঘ কাটছে না, আগামী বছর ডেল্টার চেয়েও ভয়ানক কোভিড–২২ আসতে পারে, দাবি বিশেষজ্ঞদের

একদিকে দেশ প্রস্তুতি নিচ্ছে তৃতীয় ওয়েভের সঙ্গে মোকাবিলা করার জন্য অন্যদিকে বিশেষজ্ঞরা আরও এক আশঙ্কার কথা শোনালো। বিশেষজ্ঞরা রীতিমতো সতর্ক করে সার্স–কোভ২–এর '‌সুপার ভ্যারিয়ান্ট’‌ আসার কথা জানিয়েছে, যার উত্থান হবে ২০২২ সালে, যেটি কোভিড–২২ বলে পরিচিত এবং টিকা না পাওয়া ব্যক্তিরাই সুপার স্প্রেডার হতে পারে বলে দাবি করেছেন তাঁরা।

কোভিড–২২–এর উত্থান

কোভিড–২২–এর উত্থান

জুরিখের এক ইমিউনোলজিস্ট, অধ্যাপক সাই রেড্ডি জানিয়েছেন যে বর্তমান স্ট্রেন মিশে নতুন স্ট্রেন তৈরি করবে এবং তা আরও বিপদজ্জনক মহামারি হতে চলেছে। রেড্ডি এও বলেছেন যে ‌কোভিড-২২ অনিবার্য, কারণ করোনা বাইরাস একত্রিত হয়ে নতুন মারাত্মক স্ট্রেনের জন্ম দিতে পারে। রেড্ডি সতর্ক করে বলেছেন, '‌এখন আমরা যা দেখছি তার চেয়েও ক্ষতিকারক হবে কোভিড-২২'‌।

একাধিক টিকার প্রয়োজন

একাধিক টিকার প্রয়োজন

রেড্ডির কথায়, এর ফলস্বরূপ, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার জন্য একাধিক টিকা নেওয়ার প্রয়োজন হবে। তিনি সতর্ক করে জানান যে টিকা এবং বুস্টার শটগুলির প্রয়োজন হবে হয়তো আমাদের সারা জীবনের জন্য। তিনি এও সতর্ক করে জানান যে বিশ্ব কেবলমাত্র টিকার ওপর নির্ভরশীল হতে পারে না। অধ্যাপক বলেন, '‌কোভিড-২২ এখন আমরা যা দেখছি তার চেয়ে খারাপ হতে পারে। আমাদের আগামী কয়েক বছরে একাধিক টিকা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, করোনা ভাইরাস প্রতিনিয়ত নতুন রূপের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।'‌

 ডেল্টার থেকেও ভয়ানক

ডেল্টার থেকেও ভয়ানক

প্রসঙ্গত, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়ান্ট নিয়েই ত্রস্ত ভারত। এরপর আরও ভয়ঙ্কর হতে পারে ডেল্টা প্লাস, এই সম্ভাবনা ইতিমধ্যেই বিশেষজ্ঞরা ব্যক্ত করেছেন। ডেল্টা প্লাস অনেক দ্রুত ছড়িয়ে পড়বে, এই আশঙ্কায় দিন গুণছে মানুষ। এরই মধ্যে রেড্ডি জানিয়েছেন যে এই নতুন ভাইরাস ডেল্টার থেকেও ভয়ঙ্কর রূপ নেবে এবং সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়াবে। তিই দাবি করেছেন যে বিশ্বকে কোভিড-২২-এর জন্য প্রস্তুত থাকতে হবে কারঁ এটা বড় ঝুঁকি নিয়ে আসছে। তিনি বলেন, '‌যদি এই ধরনের ভ্যারিয়ান্ট আসে তবে এটাকে যত দ্রুত সম্ভব সনাক্ত করতে হবে এবং ভ্যাকসিন প্রস্তুতকারকদের দ্রুত ভ্যাকসিন তৈরি করতে হবে। নতুন ভ্যারিয়ান্টের উত্থান বড় ঝুঁকি নিয়ে আসতে চলেছে।'‌

 নতুন ভ্যারিয়ান্ট নিয়ে আতঙ্ক

নতুন ভ্যারিয়ান্ট নিয়ে আতঙ্ক

২০২১ এর শেষে অনেকেই ভাইরাস মুক্তির স্বপ্ন দেখছিলেন। যেভাবে গতি পেয়েছে টিকাকরণ। তৃতীয় ওয়েভের আশঙ্কা থাকলেও তা দ্বিতীয় ওয়েভের চেয়ে কম ঝুঁকিপূর্ণ হবে তা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি কোভিড ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। অনুমোদন পেয়েছে শিশুদের জন্য জাইকভ ডি। এরই মধ্যে আবার এই নতুন ভ্যারিয়ান্টের পূর্বাভাস ভয় ধরাচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+