বিজেপি ঠেকাতে দেশজুড়ে মহারাষ্ট্র লাইনে জোটের ভাবনা কংগ্রেসের
বিজেপিকে ঠেকাতে ভারতবর্ষের অন্যত্রও জোটের দিকে হাঁটার কথা ভাবছে কংগ্রেস। রাজনৈতিক মতবাদের অন্য মেরুতে থাকা শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে বিজেপি জয়রথ আটকেছে কংগ্রেস।
বিজেপিকে ঠেকাতে ভারতবর্ষের অন্যত্রও জোটের দিকে হাঁটার কথা ভাবছে কংগ্রেস। রাজনৈতিক মতবাদের অন্য মেরুতে থাকা শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে বিজেপি জয়রথ আটকেছে কংগ্রেস। এই পথ অনু,রণ করেই জাতীয় ক্ষেত্রে আরও বেশ কয়েকটি উপযোগী জোট গড়তে পারে কংগ্রেস। এমনটাই জানা কংগ্রেসের মুখপাত্র রাজীব গৌড়া।

কংগ্রেস মুখপাত্রের বক্তব্য
রাজীব বলেন, "বিজেপি ক্রমাগত দেশের অন্য রাজনৈতিক দলগুলির শ্বাসরোধের চেষ্টা করছে। নিজেদের শরিকদেরও ছাড়ছে না বিজেপি।" তিনি আরও বলেন, "মহারাষ্ট্রে আমরা যেভাবে বিজেপিকে ঠেকালাম, সেরকম ভাবেই আমাদের দেশের অন্যত্রও আমরা আরও জোট গড়ব।"

'বিজেপির বিরুদ্ধে এক হতে হবে'
এইকরমের জোট প্রসঙ্গে তিনি বলেন, "উদ্বেগ এবং ভয় সৃষ্টি করার পরিবর্তে আশা জাগাচ্ছে আমাদের এই জোট। এই জোট দলগুলিকে বিজেপির বিরুদ্ধে বিভক্ত হওয়া থেকে আটকাচ্ছে। এই বাস্তববাদী জোট গঠনে আমরা ঐক্যবদ্ধ হতে পারব। ইতিমধ্যেই ভারতীয় রাজনৈতিক মানচিত্রের রং পাল্টাতে শুরু করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যের সংখ্যা কমছে।"

মহারাষ্ট্র উদ্ধবের জেদের সামনে পরাজয় বিজেপির
ঠাকরে পরিবার থেকে আজ প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে। ৩০ বছরের শরিকি সমপর্কে ছেদ ঘটিয়ে প্রথমবার কংগ্রেস-এনসিপির হাত ধরে মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিবসেনা। অনেক বিশেষজ্ঞের মতেই এই জোটের টেকার সম্ভাবনা ক্ষীণ, কারণ এই দলগুলির মতাদর্শগত বিরোধ। তবে বিজেপি বিরোধী মনোভাবই এই দলগুলিকে এক সূত্রে গেঁথেছে।

টালবাহানা সত্ত্বেও টিকে গিয়েছে আঘাড়ি জোট
গত একমাসেরও বেশি সময় যাবত মহারাষ্ট্রে চলেছে চূড়ান্ত রাজনৈতিক নাটক। মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিতে ৩০ বছর পুরোনো শরিকি সমপর্ক ছেদ করে শিবসেনা। বিজেপি-শিবসেনার প্রাক্ নির্বাচনী জোট মহারাষ্ট্রের ম্যজিক ফিগার অনায়াসে পার করলেও দুই দলের মুখ্যমন্ত্রিত্বের পদ ছাড়া নিয়ে বিরোধ দেখা দেয়। এর জেরে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলান উদ্ধব। এরই মাঝে অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিন দিনের জন্য উপমখ্যমন্ত্রী থাকলেও মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। এর মাঝেও রাষঅট্রপতি শাসন নিয়ে এক প্রস্তর নাটক হয় এই রাজ্য়ে। তবে সব শেষে আজ মহা বিকাশ আঘাড়ি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে।












Click it and Unblock the Notifications