সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায় আরও ২৪ বিধায়ক! রাহুল-সোনিয়ার সঙ্গে বৈঠকে তালিকা চূড়ান্ত
Karnataka Cabinet Expansion: গত কয়েকদিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদের শপথ নেন সিদ্দারামাইয়া। এমনকি উপমুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেন শিবকুমার। আগামীকাল শনিবার মন্ত্রিসভা সম্প্রদারণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেই মতো ২৪ জন বিধায়ক শপথ নেবেন বলে জানা গিয়েছে।
মন্ত্রিসভায় কাদের নেওয়া হবে তা নিয়ে বৈঠক করতে ইতিমধ্যে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার। হাইকম্যান্ডের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত নামের তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আজ শুক্রবার সকালে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ দুজনের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। গত ২০ তারিখ সিদ্দারামাইয়া এবং শিবকুমার মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেন। সেদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছে;লে প্রিয়াংক খাড়গে সহ আট বিধায়ক মন্ত্রীপদের জন্যে শপথ নেন।
প্রথম পর্যায়ে মন্ত্রিসভায় আটজনকে নিয়ে আসার পরিকল্পনা করেছিল হাইকমান্ড। এরপর ২৮ জন বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে আসার কথা ছিল। আর সেই মতো শনিবার ২৪ জন বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে আসা হচ্ছে। দলের মধ্যে বর্ষীয়ান এবং যাদের নাম নিয়ে দলের মধ্যে কোনও বিতর্ক নেই তাদেরই মন্ত্রিসভায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, তালিকায় সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনেই তাদের ঘনিষ্ঠ বিধায়কের মন্ত্রিসভায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কোনও দফতর বন্টন করা হয়নি। বিভিন্ন সম্প্রদায়ের ভারসাম্য এবং প্রতিনিধিত্বকে সামনে রেখে, মন্ত্রীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে।
তবে কাকে কি দফতর দেওয়া হবে তা রীতিমত চ্যালেঞ্জের বলেই মনে করছে রাজনৈতিকমহল। তবে কর্নাটকের রাজনীতিতে লিঙ্গায়ত একটা বড় ভূমিকা রয়েছে। আর সেই বিষয়টিকে মাথায় এই সম্প্রদায় থেকে যাতে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় সেই আবেদন উঠেছিল। কিন্তু তা সম্ভব হয়নি।
Karnataka CM Siddaramaiah meets former Congress president Sonia Gandhi and Congress leader Rahul Gandhi in Delhi. pic.twitter.com/OqIbYIJfiT
— ANI (@ANI) May 26, 2023
এই অবস্থায় মন্ত্রিসভার বড় একটা অংশ লিঙ্গায়ত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিধায়কদের পাশে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতে ইতিমধ্যে রণদ্বীপ সূর্যাওয়ালা, কেসি বেনুগোপালের সঙ্গেও বৈঠক হয়েছে। মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই এই বৈঠক হয়।
আর এরপরেই আজ শুক্রবার রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। শেষমেশ আগামীকাল শনিবার কারা কারা শপথ নেবেন সেদিকেই নজর সবার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications