Arvind Kejriwal: ১০০ শতাংশ মনোবল বাড়িয়ে দিল! জেল থেকে বেরিয়েই লড়াই'য়ের ডাক কেজরিওয়ালের

Arvind Kejriwal: জামিনে মুক্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আজ শুক্রবারই তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এরপর সন্ধ্যায় জেলমুক্ত হন কেজরিওয়াল। তিহাড় জেল থেকে মুক্তি পেয়েই কার্যত মোদী সরকারকে একহাত নেন তিনি।

একই সঙ্গে ঈশ্বরকেও ধন্যবাদ জানান। বলেন, ঈশ্বরকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। তাঁর আশীর্বাদেই আজ এখানে দাঁড়িয়ে। এদিন যখন তিহাড় জেল থেকে কেজরিওয়াল (Arvind Kejriwal) মুক্তি পাচ্ছেন সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টি উপেক্ষা করেই বহু মানুষ জোড়ো হন।

Arvind Kejriwal

তাঁদের উদ্দেশে (Arvind Kejriwal) বলেন, বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ জোড়ো হয়েছেন। তাঁদেরকে ধন্যবাদ। আর তা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, শরীরে থাকা প্রত্যেক রক্তবিন্দুই এই দেশের জন্য উৎসর্গ করেছি। জীবনে একাধিক বড় সংঘাতের মুখোমুখি হয়েছি, সমস্যার মধ্যে পড়েছি।

প্রত্যেক ক্ষেত্রেই ভগবাব আমার পাশে ছিল। কারণ আমি সত্যের পথে ছিলাম। কিন্তু বিজেপি আমাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছ। তাতে কোনও ভাবেই মনোবল আমার ভাঙেনি। বরং আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে বলে এদিন মন্তব্য করেন আপ সুপ্রিমো।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর (Arvind Kejriwal) দাবি, ১০০ গুণ মনোবল আমার বেড়ে গিয়েছে। বিজেপি ভেবে ছিল জেলের মধ্যে আমি হয়তো ভেঙে পড়ন। সাহস-শক্তি ভেঙে যাবে। কিছুই হয়নি। বরং দেশবিরোধীদের বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে বলে এদিন হুঁশিয়ারি দেন অরবিন্দ কেজরিওয়াল।

বক্তব্য রাখা নয়, রাজধানীতে করেন রোড শো। বলে রাখা প্রয়োজন, গত ২৬ জুন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন। গত ৫ সেপ্টম্বর আবেদন করেছিলেন তিনি। দুটি পৃথক মামলা করেছিলেন তিনি। দফায় দফায় মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানিতে একাধিক বিষয় উঠে আসে।

এমনকি কেজরিওয়াল জামিন মামলায় সিবিআই'য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। সিবিআই খাঁচাবন্দি তোতা নয়, এমন ধারনা থেকে বেরিয়ে আসতে হবে। দীর্ঘ সওয়াল জবাব শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। জেলমুক্ত হওয়ার পরেই সোজা চলে যান বাড়ি। সেখানে তাঁকে স্বাগত জানান গোটা পরিবার (Arvind Kejriwal)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+