করোনা লকডাউনের জের, ২০২০ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার হবে মাত্র ২.৫ শতাংশ!

করোনা ভাইরাসের প্রকোপে এমনিতেই ধসের মুখে অর্থনীতি। গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই নিয়ম করে শেয়ারবাজারে ধস নামছে বিনিয়োগকারীদের আশঙ্কার জেরে। এই পরিস্থিতিতে দেশের আর্থিক প্রবৃদ্ধির হার যে কমবে তা একপ্রকার জানা কথা ছিল। আর সেই বিষয়ের উপরই রিপোর্ট পেশ করল মার্কিন ক্রেডিট রেটিং সংসস্থা মুডিজ।

জিডিপি পূর্বাভাসে কাটছাঁট

জিডিপি পূর্বাভাসে কাটছাঁট

বর্তমান পরিস্থিতির নিরিখে আগের পূর্বাভাস থেকে ফের ভারতের জিডিপিতে কাটছাঁট করল মুডিজ। এর আগে এক রিপোর্ট পেশ করে মুডিজ জানিয়েছিল, ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৫.৪ শতাংশ থাকবে। তবে সেই হারকে কমিয়ে মাত্র ২.৫ শতাংশ করে দিল মুডিজ।

করোনার জেরে ধাক্কা খাছে বাণিজ্য

করোনার জেরে ধাক্কা খাছে বাণিজ্য

করোনার ধাক্কায় বিদ্ধস্ত গোটা বিশ্ব। তার প্রভাব ভারতেও পড়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৭২২ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৮ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে শেয়ার বাজারে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে পতন দেখা যায় সেনসেক্স ও নিফটির। ব্যবসা বাণিজ্য একপ্রকার শিথিল হয়ে গিয়েছে। পর্যটন খাত পুরোপুরি বন্ধ, বিমান শিল্পও প্রায় বন্ধের মুখে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে প্রয়োজনীয় বুস্ট নেই।

ভারত ছাড়া একাধিক দেশের আর্থিক বৃদ্ধির হার কমিয়েছে মুডিজ

ভারত ছাড়া একাধিক দেশের আর্থিক বৃদ্ধির হার কমিয়েছে মুডিজ

অবশ্য শুধু ভারত নয় করোনা দাপটে বিশ্বের অধিকাংশ দেশ। চিন, আমেরিকা সহ একাধিক দেশের আর্থিক বৃদ্ধির হার কমিয়েছে মুডিজ। চিনের আর্থিক বৃদ্ধির হার ৫.২ শতাংশ থেকে কমিয়ে ৪.৮ শতাংশ করেছে। অন্যদিকে আমেরিকার আর্থিক বৃদ্ধির হার ১.৭ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা

দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা

এদিকে এই পরিস্থিতিতে আজ বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করলেন আরবিআই গভর্নর। বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে ৫.১৫ শতাংশ থেকে কমিয়ে রেপো রেট ৪.৪-এ নামাল আরবিআই। এর আগে পরপর দুটি ত্রৈমাসিকে রেপো রেট না কমানো হলেও বর্তমান পরিস্থিতিতে একধাক্কায় ৭৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

সাংবাদিক বৈঠকের উপর নজর ছিল বণিক মহল ও মধ্যবিত্তের

সাংবাদিক বৈঠকের উপর নজর ছিল বণিক মহল ও মধ্যবিত্তের

লকডাউন ও করোনার প্রভাবে দেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে মুখ খোলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার একদিনে মাথায় আরবিআই গভর্নরের এই সাংবাদিক বৈঠকের উপর নজর ছিল বণিক মহল ও মধ্যবিত্তের।

রেপো রেট কমায় আরবিআই

রেপো রেট কমায় আরবিআই

রেপো রেটের পাশাপাশি এদিন রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্তের কথাও ঘোষা করেন গভর্নর। রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের ক্রেডিট রিজার্ভ রেশিয়ো বাড়ানো হয় এক ধাক্কায় ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ। পাশাপাশি দেশএর ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন শক্তিকান্ত দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+