আরও সঙ্কটে অর্থনীতি! ২০২০ সালে ভারতের বৃদ্ধির হার কমাল মুডিজ

২০২০-২১ অর্থবর্ষের ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাস প্রকাশ করল আমেরিকার ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ। সদ্য প্রকাশিত রিপোর্টে আগের পূর্বাভাস থেকে বৃদ্ধির হার কমিয়ে আনা হয়েছে এবারে। এর আগে মুডিজের তরফে পূর্বাভাসে জানানো হয়েছিল ২০২০-২১ অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধির হার ৬.৬ শতাংশ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই হার ৫.৪ শতাংশে কমিয়ে এনেছে মুডিজ।

অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছিল প্রবৃদ্ধির হার থাকবে ৬.৫ শতাংশ

অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছিল প্রবৃদ্ধির হার থাকবে ৬.৫ শতাংশ

এর আগে ১ ফেব্রুয়ারি বাজেট পেশের আগে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই রিপোর্টে বলা হয়েছিল ২০২০-২১ অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার থাকবে ৬ থেকে ৬.৫ শতাংশের মধ্যে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি সুব্রহ্মণ্যম কৃষ্ণমূর্তির সভাপতিত্বে একটি বিশেষ প্যানেল এই রিপোর্টি তৈরি করে। তবে সরকারের সেই পূর্বাভাস থেকেও কম হারে বৃদ্ধি হবে বলে জানিয়ে দিল মুডিজ।

২০২১ সালে ভারতের প্রবৃদ্ধির হার ৫.৮ শতাংশ থাকবে

২০২১ সালে ভারতের প্রবৃদ্ধির হার ৫.৮ শতাংশ থাকবে

এদিকে গতবছর প্রকাশিত এক রিপোর্টে মুডিজ দাবি করেছিল যে ২০২১-২২ অর্থবর্ষে ৬.৭ শতাংশ হারে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে। তবে সোমবার প্রকাশিত নতুন রিপোর্টে সেই পূর্বাভাসেও কাঠছাঁট করা হয়েছে। এখন মুডিজ জানাচ্ছে যে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধির হার ৫.৮ শতাংশ থাকবে।

ভারতের অর্থনীতিকে লাল সংকেত

ভারতের অর্থনীতিকে লাল সংকেত

এর আগেও ভারতের অর্থনীতিকে লাল সংকেত দেখিয়েছিল আমেরিকার ক্রেডিট রেটিং সংস্থাটি। এর আগে মুডিজের তরফ থেকে ভারতের রেটিংকে 'স্থিতিশীল' থেকে নামিয়ে 'নেতিবাচক' করে দিয়েছে। আর্থিক প্রবৃদ্ধির হার না বাড়ায় এই রেটিং বদল বলে জানা গিয়েছে।

মুডিজের বক্তব্য

মুডিজের বক্তব্য

এই প্রবৃদ্ধির হার প্রসঙ্গে একটি রিপোর্টে মুডিজ বলে, 'আমরা ভারতের ২০২০ আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস ৫.৪ শতাংশ রেখেছি। ২০১৮ সালে এই প্রবৃদ্ধির হার ৭.৪ শতাংশ ছিল। তবে ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার নিচে পড়তে শুরু করে। ২০১৯ আর্থিক বর্ষে প্রথম ত্রৈমাসিক (এপ্রিল-জুন) সেই প্রবৃদ্ধির হার ৮ থেকে ৫ শতাংশে গিয়ে ঠেকে।'

অর্থনীতি নিয়ে মোদী সরকারের চ্যালেঞ্জ

অর্থনীতি নিয়ে মোদী সরকারের চ্যালেঞ্জ

বর্তমানে নরেন্দ্র মোদী সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হল ভারতীয় অর্থনীতিকে মন্দা থেকে উদ্ধার করা। পরিসংখ্যান মন্ত্রক পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে চলতি অর্থবছরে অর্থনীতির ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে, যা ২০১২-১৩ সালের পর থেকে বার্ষিক প্রবৃদ্ধির সবচেয়ে ধীর গতি। অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলিকে আরও জটিল করে তুলেছে খুচরা মুদ্রাস্ফীতি। ডিসেম্বরে সাড়ে পাঁচ বছরের সর্বোচ্চ ৭.৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে খুচরা মুদ্রাস্ফীতির হার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+