ভারতের জিডিপি-র বৃদ্ধির হার তলানিতে, কাটছাঁট করে নয়া পূর্বাভাস মুডিজের

ধুঁকছে ভারতের অর্থনীতি। আর ফলাও করে দেশের আর্থিক অবস্থা নিয়ে বলার উপায় নেই। কারণ মুডিজ সেই পথ অনেকটাই বন্ধ করে দিল।

ধুঁকছে ভারতের অর্থনীতি। আর ফলাও করে দেশের আর্থিক অবস্থা নিয়ে বলার উপায় নেই। কারণ মুডিজ সেই পথ অনেকটাই বন্ধ করে দিল। দেশের আর্থিক সমৃদ্ধি বা জিডিপি নিয়ে যে আত্মতুষ্টির আগাম বার্তা দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার, এক ঝটকায় তা ছেঁটে ফেলল মুডিজ ইনভেস্টরস সার্ভিস। ৬.৮ থেকে কমিয়ে ৬.২-এ জিডিপি নামিয়ে আনা হয়েছে। বিশ্ব অর্থনীতির বেহাল দশার কথা মাথায় রেখেই জিডিপি গ্রোথে এই কাটছাঁট বলে বিবৃতি দিয়ে মুডিজের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতের জিডিপি-র বৃদ্ধি হবে অনেক কম, পূর্বাভাস মুডিজের

শুধু ভারত নয় মুডিজের কোপ পড়েছে ১৬টি এশীয় রাষ্ট্রে। বিবৃতি জারি করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভারত জিডিপি গ্রোথের যে পূর্বাভাস দিয়েছিল বিশ্ব অর্থনীতির মন্দা বাজারে সেটা যে কোনও ভাবেই সম্ভব নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের বেহাল দশা, বিদেশি বিনিয়োগে ঘাটতি এরকম একাধিক জিনিসের মাপকাঠিতে ভারতের ২০২৯-২০ আর্থিক বর্ষের জিডিপি গ্রোথ কোনএ ভাবে ৬.৮ হতে পারে না। সেটা ৬.২ ধরে রাখাই শ্রেয়। কারণ এর চেয়েও খারাপ হতে পারে পরিস্থিতি।

মন্দা বাজারের কারণে ব্যবসায়ীরাও এখন ধীরে চলো নীতি নিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগ করতে চাইছেন তাঁরা। এক ধাক্কায় মোটা টাকা বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। সেকারণেই বাজারে মূল ধনে ঘাটতি দেখা দিয়েছে। তার উপরে টাকার দামের পতন আরও উদ্বেগ বািড়য়েছে।

মুডিজের সমীক্ষা বলছে ২০১৭ সালে ভারতের অর্থনীতি ৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েেছ। ২০১৮ সালে সেটি বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে। কিন্তু জিডিপি গ্রোথ একেবারেই থমকে গিয়েছে। গত পাঁচ বছরে সর্বনিম্ন জিডিপি গ্রোথ হয়েেছ। রিজার্ভ ব্যাঙ্কও যে কারণে পূর্বাভাসে কমিয়েই পরিসংখ্যান দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+