ভারতের ৯১ শতাংশ জনতা মোদীর সমর্থনে কোন সিদ্ধান্তের জন্য রয়েছে! 'মুড অফ দ্য নেশন' জানান দিল
'মুড অফ দ্য নেশন' এর সমীক্ষা এদিন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক বার্তা দিয়েছে। সদ্য ভারত-চিন সংঘাতের আবহে মোদী সরকারের পাশে কত অংশের জনতা রয়েছে তা নিয়ে উঠে আসছে বহু তথ্য। মোদীর পাশে কত শতাংশ মানুষ রয়েছেন দেখে নেওয়া যাক।

সেনায় ভরসা রাখছেন কতজন?
সমীক্ষায় ৭২ শতাংশ মানুষ মনে করেছেন যে ভারতীয় , সেনার সেই ক্ষমতা রয়েছে যার দ্বারা নস্যাৎ করা যাবে চিনের ড্রাগন বাহিনীকে। মুড অফ দ্যা নেশন ২০২০ এমনই বার্তা দিয়েছে।

চিনা দ্রব্য বয়কটে কত জন সাড়া দিচ্ছেন?
মোদী তাঁর আত্মনির্ভর ভারত প্রকল্পের রাস্তায় হেঁটে চিনা দ্রব্য বয়কটের ডাক দেন। আর সেই ইশারাই যথেষ্ট ছিল ভারতীয়দের জন্য। মুড অফ দ্যা নেশন ২০২০ এর সমীক্ষা বলছে , দেশের ৬৭ শতাংশ মানুষ চিনা পণ্যের জায়গায় দেশের পণ্যের জন্য পকেটের টাকা বেশি খরচ করতে প্রস্তুত।

চিনা অ্যাপ নিষিদ্ধ নিয়ে মোদীর সমর্থনে কতজন ভারতীয় ?
গত মাসেই মোদী সরকার জানিয়েছে যে চিনের একাধিক অ্যাপ ভারতে নিষিদ্ধ। টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ ছিল সেই তালিকায়। প্রথম ধাপে ৫৯ টি ও পরের একাধিক ধাপে বহু চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়। তার জেরেই ভারতের ৯১ শতাংশ মানুষ মোদীর পাশে রয়েছে। ৯১ শতাংশ মানু, মনে করেন মোদী সরকার চিনা অ্যাপ নিষিদ্ধ করে কার্যকরী ভূমিকা পালন করেছেন।

লাদাখ ও মোদী
দেশের ৬৯ শতাংশ মানুষ এখনও মোদীর পাশে রয়েছেন। সমীক্ষা বলছে, মোদী লাদাখ সংঘাত নিয়ে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সমস্তটাই সঠিক বলে মনে করছেন ৬৯ শতাংশ মানুষ।

ভারতের যুদ্ধে যাওয়া উচিত!
সমীক্ষা বলছে দেশের ৫৯ শতাংশ মানুষ মনে করেন যে চিনের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়া উচিত। আর তাতে তারা কেন্দ্রের সমর্থনে থাকবে।

চিন অবিশ্বাসের পাত্র
দেশের ৮৪ শতাংশ মানুষ মনে করেন যে চিন অবিশ্বাসের পাত্র। তাই চিনকে কোনও মতেই বিশ্বাস করা যায় না।












Click it and Unblock the Notifications