আচ্ছে দিন! এক বছরেই দ্বিগুণ বেড়েছে মাসের বাজারের খরচ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল সমীক্ষা

দেশের অর্থনীতি নাকি হু হু করে এগিয়ে চলেছে এমনই দাবি করেছে মোদী সরকার। দেশ এখন বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। আগামী কয়েক বছরে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে ভারত এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের অর্থনীতির এগিয়ে যাওয়া নিয়ে যে একের পর এক দাবি করে চলেছে মোদী সরকার। তার অন্তরালে যে দেশের মানুষের হাঁড়ির হাল দশা হচ্ছে সেটা গোপনই থেকে গিয়েছে। মুদ্রাস্ফীতির কোপে যে দেশের সাধারণ মানুষের নাভিঃশ্বাস দশা তৈরি হয়েছে সেটা ফাঁস হয়ে গিয়েছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে।

inflation


সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত ১ বছরে দেশে সাধারণ মানুষের মাসের খরচ দ্বিগুণ হারে বেড়েছে। অর্থাৎ গত ১১ বছরের যে পরিসংখ্যান তাঁরা দিয়েছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর বলে জানা গিয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র সাধারণ মানুষের মাসিক খরচের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

হাউসহোল্ড কনজামশন কস্টের যে ডেটা প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে গ্রামীণ এলাকার বাসিন্দাদের মাসিক খরচের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৭৩ টাকা। অন্যদিকে শহরাঞ্চলের মানুষের মাসিক খরচের পরিমাণ বেড়ে হয়ে গিয়েছে ৬,৪৫৯ টাকা। গ্রামীণ এবং শহরাঞ্চলের মানুষের মাসিক আয়ের খরচের ব্যবধানও কমেছে। অর্থাৎ গ্রাম বসে খুব বেশি কম দামে কিন্তু জিনিস বিক্রি হচ্ছে না।

২০০৫ সালে এই পরিসংখ্যানের সঙ্গে এখনকার পরিস্থিতি একেবারেই মেলানো যাচ্ছে না। কারণ ২০০৫ সালে যেখানে গ্রামীণ এলাকার বাসিন্দাদের মাসিক খরচের পরিমাণ ছিল মাত্র ৫৭৯ টাকা। এবং শহরাঞ্চলের বাসিন্দাদের মাসিক খরচের পরিমাণ ছিল মাত্র ১১০৫ টাকা। তারপরে লাফিয়ে যেপরিমাণে খরচ বেড়েছে সেটা চমকে ওঠার মতো। হিসেব করলে দেখা গিয়েছে গত ১১ বছরে গ্রামীণ এলাকার বাসিন্দাদে মাসিক খরচের পরিমাণ ৫৫২ শতাংশ বেড়েছে অন্যদিকে শহরাঞ্চলের মাসিক আয়ের খরচের পরিমাণ ৪৮৪ শতাংশ হারে বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+