বর্ষা এবার স্বাভাবিক হবে, ২০২৩-এ ৯৬ শতাংশ বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের
এবার স্বাভাবিক হবে বর্ষা। ২০২৩-এ দেশে ৯৬ শতাংশ বৃষ্টি হবে বলে অনুমান। মৌসম ভবনের পূর্বাভাস ভারতে চলতি বছরে স্বাভাবিক হবে বৃষ্টি। তবে বর্ষা এবার স্বাভাবিক নিয়ম মেনে ১ জুন আসবে না। বর্ষা দেশে প্রবেশ করবে দেরিতে। আইএমডির পূর্বাভাস ৪ জুনের মধ্যে বর্ষা আসবে কেরলে।
শুক্রবার ভারতের আবহাওয়া দফতরের তরফে এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, ৪ জুনের মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করবে। তারপর বর্ষা শক্তিশালী হতে শুরু করবে। এই বছর বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মৌসম ভবনের আবহবিদরা জানিয়েছেন।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী সপ্তাহে আরব সাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাতের বণ্টন প্রায় সব জায়গায় একইরকম হয়, তবে এবার আদর্শ বর্ষাকাল হবে। কোনো সমস্যা হবে না। যদি সব জায়গায় সম পরিমাণ বৃষ্টিপাত হয়, তবে স্বাভাবিক বর্ষায় কোনো ব্যাঘাত ঘটার কথা নয়।
তবে কেন্দ্রীয় হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে এখন পর্যন্ত স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। ভারতে বৃষ্টিপাত হবে ৯৬ শতাংশ। আইএমডি অনুসারে সমগ্র ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে তা ধার্য করা হয়েছে। শুধু দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সামান্য ঘাটতি থাকতে পারে। সেখানে ৯২ শতাংশেরও কম বর্ষা হতে পারে।

আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী ঋতু সমগ্র দেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময়ের গড় বা এলপিএ-র ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ উপদ্বীপ ভারতে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ বৃষ্টিনির্ভর কৃষি এলাকা মনসুন কোর জোনে স্বাভাবিক বর্ষা হবে।
জুনের বৃষ্টিপাতের পূর্বাভাস সম্পর্কে আইএমডি জানিয়েছে, এই মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের কম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে দক্ষিণ উপদ্বীপের ভারতের কিছু অঞ্চল, উত্তর-পশ্চিম ভারত, উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

জুন মাস স্বাভাবিকের থেকে বেশি উষ্ণ হওয়ার সম্ভাবনা ছিল। আইএমডি জানিয়েছে, জুন মাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। জুন মাসে উত্তর ও দক্ষিণ ভারতের কিছু অংশ ব্যতীত দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি মাসিক সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে।
আইএমডি জানিয়েছে, বর্ষার মরশুমে এল নিনোর সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি। এল নিনো নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠের জলের অস্বাভাবিক উষ্ণতা, যা মৌসুমি বায়ুর প্রবাহে বাধার সৃষ্টি করে। ভারত মহাসাগর অঞ্চলে অনুরূপ ঘটনার বা এল নিনোর সম্ভাবনাও রয়েছে।












Click it and Unblock the Notifications