নিম্নচাপের প্রভাব! উত্তর ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস
আবহ দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামী ২ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
একদিন বিরতি দেওয়ার পর শুক্রবার নতুন করে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাজধানী দিল্লিতে। আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই বৃষ্টি হতে পারে। যা স্থানীয় হতে পারে সপ্তাহের শেষ পর্যন্ত।

আবহ দফতরের পূর্বাভাস
আবহ দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামী ২ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র
আবহ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নিম্নচাপ উত্তর প্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। যা সেখানে অবস্থান করবে বলেই অনুমান আবহ দফতরের। ফলে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে। এই সময়ের মধ্যে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায়।
আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পঞ্জাব, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় আগামী ২ দিন প্রবল বৃষ্টি হতে পারে।

পশ্চিমবঙ্গের ওপর ফের নিম্নচাপের সম্ভাবনা
পশ্চিমবঙ্গের পূর্বে অংশ এবং সন্নিহিত অঞ্চলে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উত্তরপূর্বে বৃষ্টিপাত বাড়বে
উত্তরপূর্বের রাজ্যগুলিতে ২৮ জুলাই থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications