পশ্চিমবঙ্গ এবং গুজরাত উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা! মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা

আগামি চার দিন গুজরাত উপকূলের আবহাওয়া উত্তাল থাকতে চলেছে। ফলে মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৬ জুলাই থেকে কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মধ্য ভারতে ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে। ৬ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ অনুপগড়, নারনাউল, আলিগড়, বেহরাইচ এবং পূর্ব উত্তর প্রদেশের ওপর দিয়ে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর সঙ্গে মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ দক্ষিণের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা।

পশ্চিমবঙ্গ এবং গুজরাত উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা! মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা

আবহ দফতরের উপগ্রহ চিত্র

উত্তর মধ্য আরব সাগর অতি উত্তাল হতে পারে। যার ফলে আগামি ২ দিন গুজরাত উপকূলে আর ৪ দিনের জন্য পশ্চিম-মধ্য আরব সাগরের উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ এবং গুজরাত উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা! মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা

আবহ দফতরের উপগ্রহ চিত্র

এই সপ্তাহের জন্য আবহ দফতরের পূর্বাভাস, সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বর্ষণ হতে পারে উত্তরাখণ্ড এবং পূর্ব উত্তর প্রদেশে।

মুম্বই এবং আশপাশের এলাকাতেও আগামি দুদিনের জন্য প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
আবহ দফতর গত সপ্তাহেই জানিয়েছিল, মৌসুমী বায়ু পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। তবে তা হয়েছে নির্দিষ্ট সময়ের ১৭ দিন আগেই।

সারা দেশে চার মাসের বর্ষা। যা সাধারণত শুরু হয় ১ জুন এবং শেষ হয় ৩০ সেপ্টেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+