উত্তরের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি! উত্তরপূর্বেও প্রবল বৃষ্টির পূর্বাভাস
নতুন করে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। ফলে দেশের বিভিন্ন জায়গায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আবহ দফতর।
নতুন করে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। ফলে দেশের বিভিন্ন জায়গায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আবহ দফতর। একটি নিম্নচাপ যেটি বুধবার মধ্যপ্রদেশের ওপরে ছিল, সেটি বর্তমানে দক্ষিণ উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে। একইসঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ওপর পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস
আগামী দুদিনের জন্য আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থানের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে দিল্লির বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। জল জমে যাওয়ায় বিপাকে পড়েন অনেকেই। ফলে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ট্রাফিক জ্যাম তৈরি হয়।

পূর্বাভাস উত্তরপূর্ব ভারতের জন্য
পরবর্তী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হতে পারে। বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, মধ্যপ্রদেশ। উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়তে পারে ২৮ জুলাই থেকে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র
বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, মধ্যপ্রদেশের ওপর থাকা নিম্নচাপ উত্তরমুখী। আবহ দফতরের তরফ থেকে হরিয়ানা, ছত্তিসগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বিহারে সব থেকে কম বৃষ্টি হয়েছে
চারমাসের বর্ষারকালের প্রায় অর্ধেক অতিক্রান্ত। দেশের পূর্ব অংশে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড বৃষ্টির অভাব রয়েছে। এখনও পর্যন্ত এলাকাগুলিতে ৪০ শতাংশ বৃষ্টি হয়েছে। আর দেশের এক চতুর্থাংশ স্থানে ন্যূনতম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহ দফতর।
দেশের মধ্যে বিহারে সর্বোচ্চ ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে যথাক্রমে ৪৬ ও ৪২ শতাংশ বৃষ্টি হয়েছে। সারাদেশে বৃষ্টিপাতের অভাবের এখনও পর্যন্ত গড় মাত্র ৩ শতাংশ। পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টিপাত কম হয়েছে প্রায় ৩৪ শতাংশ।












Click it and Unblock the Notifications