নিম্নচাপ এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে! দিল্লি, হরিয়ানা, পঞ্জাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ উত্তরের দিকে এগোচ্ছে। আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।
মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ উত্তরের দিকে এগোচ্ছে। আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।

সুস্পষ্ট নিম্নচাপ
সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সন্নিহিত দক্ষিণ উত্তর প্রদেশের ওপর। একইসঙ্গে সমুদ্র পৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। জানানো হয়েছে আবহ দফতরের তরফে।
নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং গুজরাটের কোনও কোনও জায়গায় প্রবল বৃষ্টি হতে পারে বলে আবহ দফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে।

উত্তরপূর্বের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস
মৌসুমী বায়ুর পূর্বদিকের অংশের উত্তরমুখী গতিপথের কারণে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ৫ দিনে প্রবল বৃষ্টি হতে পারে।

আবহ দফতরের সর্বশেষ উপগ্রহ চিত্র
চারমাসের বর্ষারকালের প্রায় অর্ধেক অতিক্রান্ত। দেশের পূর্ব অংশে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড বৃষ্টির অভাব রয়েছে। এখনও পর্যন্ত এলাকাগুলিতে ৪০ শতাংশ বৃষ্টি হয়েছে। আর দেশের এক চতুর্থাংশ স্থানে ন্যূনতম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহ দফতর।

বিহারে সব থেকে কম বৃষ্টি হয়েছে
দেশের মধ্যে বিহারে সর্বোচ্চ ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে যথাক্রমে ৪৬ ও ৪২ শতাংশ বৃষ্টি হয়েছে। সারাদেশে বৃষ্টিপাতের অভাবের এখনও পর্যন্ত গড় মাত্র ৩ শতাংশ। পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টিপাত কম হয়েছে প্রায় ৩৪ শতাংশ।












Click it and Unblock the Notifications