আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও পশ্চিম ভারতে ভারী বৃষ্টি! সতর্কতা হাওয়া অফিসের

দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চি উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিসগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন এবং গোয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও পশ্চিম ভারতে ভারী বৃষ্টি! সতর্কতা হাওয়া অফিসের

আবহ দফতরের পক্ষ থেকে বুধবার থেকে রবিবার, এই পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের ২ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ অগাস্ট পূর্ব উত্তর প্রদেশ, ৩১ অগাস্ট উত্তর প্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, ১ সেপ্টেম্বর পূর্ব উত্তর প্রদেশ, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, ২ সেপ্টেম্বর পূর্ব উত্তর প্রদেশ, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ভারী বৃষ্টি
হতে পারে।

২ থেকে ৪ সেপ্টেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পূর্ব, পূর্ব, মধ্য এবং উত্তর পশ্চিম ভারতের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহ দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিসগড়ে আগামী ২৪ ঘণ্টায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দক্ষিণ গুজরাত এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে আগামী ৪৮ ঘন্টায় গুজরাতের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ার কারণে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রে আগামী ৪৮ ঘণ্টায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+