কোঙ্কন, গোয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোঙ্কন ও গোয়ার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী এমন কী অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে।
মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ অনুপগড়, হিসার, মিরাট, বেহরাইচ এবং পূর্ব উত্তর প্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব অংশ বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, কার্নাল, বরেলি, বরাইচ, হাজারিবাগ, বালাসোর এবং দক্ষিণপূর্ব থেকে পূর্ব বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে।
জোড়া ঘূ্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গের দুই দিকে। একটি রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সন্নিহিত এলাকায়। অপরটি রয়েছে ওড়িশায়। ফলে দুই জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোঙ্কন ও গোয়ার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী এমন কী অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভের কোনও কোনও জায়গায় ভারী থতেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ছত্তিসগড়, হিমায়ল সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, গুজরাত, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা এবং উপকূল ও উত্তর কর্ণাটকে।
বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তামিলনাড়ু, রায়ালসীমা, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের বেশ কিছু জায়গায়।
আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল হতে পারে। ফলে উত্তর মধ্য আরব সাগর এবং গুজরাত উপকূলে আগামি দুই দিন, পশ্চিম মধ্য আরব সাগরে পরবর্তী চারদিনের জন্য মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications