নিম্নচাপের জের! মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান ও গুজরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকার ওপর অবস্থান করছে। যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলেই অনুমান।

মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান, দক্ষিণ হরিয়ানা, উত্তর মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। যা নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নিম্নচাপের অবস্থান

নিম্নচাপের অবস্থান

নিম্নচাপ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকার ওপর অবস্থান করছে। যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলেই অনুমান।

আবহ দফতরের বুলেটিন

আবহ দফতরের বুলেটিন

আবহ দফতরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সন্নিহিত অঞ্চলের ওপর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এইকসঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত। যার অভিমুখ দক্ষিণ দিকে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

নিম্নচাপজনিত পরিস্থিতি পশ্চিম উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হবে। ফলে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং পূর্ব রাজস্থানের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ২-৩ দিনে। এই একই সময়ে ভারী বৃষ্টি হতে পারে মহারাষ্ট্রের উত্তর অংশ এবং উত্তর গুজরাতে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবছরের বর্ষায়, পশ্চিম মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী, কিংবা কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্ট হতে পারে। গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূল কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+