আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস! গুজরাত, কোঙ্কন, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা
আবহ দফতরের পূর্বাভাস, মৌসুমী বায়ু স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। পরবর্তী ৫ থেকে ৬ দিন একইরকম সক্রিয় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে।
মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, আলওয়ার, নগাঁও, সিধি, অম্বিকাপুর, চাইবাসা, দিঘা ওপর অবস্থান করছে। এরপর সেখান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে।

আবহ দফতরের পূর্বাভাস, মৌসুমী বায়ু স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। পরবর্তী ৫ থেকে ৬ দিন একইরকম সক্রিয় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
আগামি ৪ থেকে ৫ দিন মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের ওপর মৌসুমী বায়ুর একইরকম ভাবে বজায় থাকবে। তবে উত্তর পশ্চিম ভারতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে বলেই জানানো হয়েছে আবহ দফতরের তরফে। এছাড়া পূর্ব ও উত্তর পূর্ব ভারতে আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাতের পরিস্থিতি একইরকম থাকবে।
আগামি চার দিনের জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহ দফতর থেকে। সমুদ্র অতি উত্তাল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয়ের ক্ষেত্রেই। একইসঙ্গে পশ্চিম রাজস্থানের দু-একটি জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এবারের বর্ষায় কোঙ্কন, গোয়া, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উপকূল কর্ণাটকে ভারী বৃষ্টি, আর কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাত, মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, ওড়িশার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও কেরল, উত্তর তেলেঙ্গানা, তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, পূর্ব উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications