আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের প্রভাব কমবে! ছত্তিসগড়, ওড়িশা, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসুমী অক্ষরেখা অনুপগড়, শিকার, আগ্রা, গোয়ালিয়র, এলাহাবাদ, ডালটনগঞ্জের ওপর রয়েছে। সেখান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী অক্ষরেখা অনুপগড়, শিকার, আগ্রা, গোয়ালিয়র, এলাহাবাদ, ডালটনগঞ্জের ওপর রয়েছে। সেখান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহ দফতরের অনুমান
আবহ দফতরের পক্ষ থেকে রবিবারের প্রকাশিত বুলেটিনে অনুমান করে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা শনিবার বিকেলে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের বালাসোর ও দিঘা অতিক্রম করে গিয়েছে। আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি যথেষ্ট শক্তিশালী থাকবে বলে জানানো হয়েছে। তারপর আস্তে আস্তে নিম্নচাপের শক্তি কমলেও, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ প্রভাবিত অঞ্চলে বৃষ্টি বজায় থাকবে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান
সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতায় থাকায় মৌসুমী অক্ষরেখা অনুপগড়, জয়পুর, শিবপুরি, টিকামগড়, বারাণসী, জামশেদপুরের ওপর অবস্থান করছে। এছাড়াও নিম্নচাপের কারণে মৌসুমী অক্ষরেখা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহ দফতরের অনুমান, এই মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ছত্তিসগড়ে। এছাড়াও ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরাখণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, তেলেঙ্গানা, উপকূল কর্ণাটক, দক্ষিণ কর্ণাটকের নির্দিষ্ট কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের বাকি অংশ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উপকূল অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের কোনও কোনও জায়গায়।












Click it and Unblock the Notifications