গুজরাত, বিদর্ভে অতি বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে, যা বলছে হাওয়া অফিস

ভারী থেকে অতি ভারী, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে গুজরাত, বিদর্ভ, ছত্তিসগড়, কোঙ্কন, গোয়ায়। এমনটাই জানানো হয়েছে আবহ দফতরের বুলেটিনে।

ভারী থেকে অতি ভারী, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে গুজরাত, বিদর্ভ, ছত্তিসগড়, কোঙ্কন, গোয়ায়। এমনটাই জানানো হয়েছে আবহ দফতরের বুলেটিনে। তেলেঙ্গানাতেও বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 আপাতত বঙ্গে ছাড়! গুজরাত, বিদর্ভে অতি বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ এবং উপকূল কর্ণাটক, কেরল, সৌরাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, পূর্ব মধ্যপ্রদেশ এবং ওড়িশার কোনও কোনও জায়গায়। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্র প্রদেশ, জম্মু ও কাশ্মীরের জম্মু ডিভিশন, উত্তর কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, রাজস্থান, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, মারাঠাওয়াড়া এবং পশ্চিম মধ্য প্রদেশের কোনও কোনও জায়গায়।

 আপাতত বঙ্গে ছাড়! গুজরাত, বিদর্ভে অতি বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতরের উপগ্রহ চিত্র

উপকূল ওড়িশা এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপের প্রভাব রয়েছে। এই নিম্নচাপ পশ্চিম দিকে অর্থাৎ মধ্য ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ফলে আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা, ছত্তিসগড় এবং মহারাষ্ট্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

 আপাতত বঙ্গে ছাড়! গুজরাত, বিদর্ভে অতি বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতরের উপগ্রহ চিত্র

১৯ জুলাই নাগাদ অপর একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

আরব সাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+