Monsoon Update:অবশেষে স্বস্তির বার্তা! ৪৮ ঘন্টার মধ্যে কেরলে বর্ষা, বঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
শেষ পর্যন্ত বিপর্যয় ঘূর্ণিঝড়ের হাত ধরে কেরলে বর্ষার (Monsoon Update) প্রবেশ হতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় দ্রুত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কেরলে বর্ষা শুরুর পরিস্থিতি অনুকূল হয়ে উঠেছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে বর্ষা (Monsoon Update) শুরু হওয়ার সঙ্গে সম্পর্কিত আবহাওয়ার সর্বশেষ বৈশিষ্ঠগুলি পরিলক্ষিত হয়েছে। একদিকে যেমন দক্ষিণ আরবসাগরের ওপরে পশ্চিমী বাতাসের স্থায়িত্ব রয়েছে, অন্যদিকে এই বাতাস রয়েছে কম উচ্চতায়, তার গভীরতাও রয়েছে। এছাড়াও আরব সাগর লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলে মেঘও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া দফতর তাই মনে করছে, এই পরিস্থিতিতে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কেরলে বর্ষা শুরুর পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে চলেছে। মেঘপুঞ্জ থাকার কারণে কেরলের উপকূলে আর্দ্র বায়ু পৌঁছতে না পারলেও আগামী দুদিনের মধ্যে সেখানে পরিবেশ বর্ষা শুরুর মানদণ্ড পূরণ করতে পারবে। তবে এটা ব্যাপকভাবে হবে না। এমনটাই মনে করছে বেসরকারি আবহাওয়া সংস্থা।
কেরলের ওপরে ঘূর্ণিঝড় বিপর্যয় যতক্ষণ না পর্যন্ত দুর্বল হচ্ছে, ততদিন পর্যন্ত বর্ষা সেখানে দুর্বল থাকবে। ১২ জুন পর্যন্ত সেই পরিস্থিতি বজায় থাকতে পারে বলেও জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা।
The India Meteorological Department (IMD) says that conditions are becoming favourable for the onset of Monsoon over Kerala in the next 48 hours
— ANI (@ANI) June 7, 2023
Visuals from Thiruvananthapuram pic.twitter.com/mt39xiu1rQ
অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ জুন শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আর ১১ জুন রবিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার ১১ জুন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন তুলনামূলকভাবে তাপপ্রবাহ কিছু কম হতে শুরু করবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে পশ্চিমবঙ্গে এখনও বর্ষার বৃষ্টি শুরুর কোনও পূর্বাভাস নেই।

অন্যদিকে আগামী দু থেকে তিন দিন দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় পারদ বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর প্রদেশেও। ৮-১১ জুনের মধ্যে উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর মনে করছে এবার জুন মাসে সারা দেশেই বৃষ্টি (Monsoon Update) স্বাভাবিকের থেকে কম হবে। আর তা হলে অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিলম্বিত সূচনার কারণে প্রধান খরিফ ফসল ধানের বপনে দেরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications