পশ্চিম ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসছে গোয়া, মুম্বই, বলছে হাওয়া অফিস
পশ্চিম ভারতের মহারাষ্ট্রে ইতিমধ্যে শুক্রবার বর্ষা ঢুকে পড়েছে। এদিন শনিবারও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা মুম্বই, গোয়া সহ মহারাষ্ট্র জুড়ে।
পশ্চিম ভারতের মহারাষ্ট্রে ইতিমধ্যে শুক্রবার বর্ষা ঢুকে পড়েছে। এদিন শনিবার প্রবল বৃষ্টিপাত হচ্ছে মুম্বই, গোয়া সহ মহারাষ্ট্র জুড়ে। এর পাশাপাশি কর্ণাটক ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

মুম্বইয়ের প্রশাসন শহর ও শহরতলি এলাকায়। বিপর্যয় মোকাবিলা দফতরকে তৈরি রাখা হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার কর্মীদের সপ্তাহান্তের ছুটি বাতিল করা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু মধ্য আরব সাগর ধরে গোয়া, কর্ণাটক, রায়লসীমা, দক্ষিণ কোঙ্কন, দক্ষিণ মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, তেলাঙ্গানা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ও পশ্চিমবঙ্গের দিতে অগ্রসর হয়েছে।

যা পরিস্থিতি তাতে আরব সাগর ধরে মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশের দক্ষিণ অংশ, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিমে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে।
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রাক-বর্ষা বৃষ্টিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে। বাস, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েন। গুজরাতের আহমেদাবাদেও ভারী বর্ষা হয়েছে। রবিবার পর্যন্ত মুম্বইয়ে ভারী বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্য ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও দক্ষিণ ভারতে কর্ণাটক, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পুদুচ্চেরিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। জুলাই মাসে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক হতে চলেছে বলেও হাওয়া অফিস জানিয়েছে।












Click it and Unblock the Notifications